উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতর থেকে আনসার সদস্যের লাশ উদ্ধার

সাভার প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০১৭, ১৩:০৫আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৭, ১৩:০৫

সাভার সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতর থেকে সিরাজুল ইসলাম (২৪) নামে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে একটি কক্ষ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

সিরাজুল ইসলাম সিরাজগঞ্জ জেলার চৌহালী থানার মিরকুটুরিয়া গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। তিনি স্ত্রী ও সন্তান নিয়ে সাভারের ভাগলপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন। আট মাস আগে তিনি আনসার বাহিনীতে যোগ দেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সিরাজুল ইসলাম শনিবার রাতে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপত্তার দায়িত্ব পালন করেছিলেন। রবিবার সকালে হাসপাতাল কক্ষে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশের খবর দেওয়া হয়। সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশটি উদ্ধার করে।

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আমজাদুল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া কিছু বলা যাবে না।

বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে জানিয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন:

আসছি বলে পালিয়েছে ছেলে, কাঁদছেন রোহিঙ্গা মা

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম