বাস নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে, প্রাণ গেলো তিন জনের

ফরিদপুর প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০১৭, ১২:৫৯আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৭, ১২:৫৯

ফরিদপুর ফরিদপুরের নগরকান্দা উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দোকানে ঢুকে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আটজন। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওয়াজেদ (৭৫), সেকেন শেখ (৭০) ও মেহেরুন নেছা (৫৫)।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এস এম নাসিম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল থেকে ছেড়ে আসা সোনারতরী পরিবহনের একটি বাস ভবুকদিয়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি কয়েকজন পথচারীকে চাপা দিয়ে একটি মুদি দোকানে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই মেহেরুন নেছা ও ওয়াজেদ নিহত হন। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর পথে মারা যান সেকেন শেখ। আহত আটজনের মধ্যে রাকিব নামে একজনের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনার পরপরই উত্তেজিত জনতা বাসটি ভাঙচুর করে এবং ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম