ধামরাইয়ে অষ্টধাতুর দুর্গা প্রতিমা দেখতে ভিড়

নাদিম হোসেন, সাভার
২৯ সেপ্টেম্বর ২০১৭, ১০:৪৭আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৭, ১০:৫২

অষ্টধাতুর দুর্গা প্রতিমা, ছবি: সৈয়দ জাকির হোসেন দুর্গাপূজা উপলক্ষে এবার ধামরাইয়ে অষ্ট ধাতুর প্রতিমা তৈরি করা হয়েছে। প্রতিমাটির উচ্চতা ৮ ফুট ১ ইঞ্চি। অষ্টধাতু দিয়ে তৈরি এটি দেশের সবচেয়ে বড় প্রতিমা বলে দাবি করেছেন এর কারিগরা। স্থানীয় সুকান্ত বণিকের বাড়িতে পূজা চলছে। পূজা শুরুর পর থেকেই আশপাশের বিভিন্ন এলাকা থেকে অষ্টধাতুর দুর্গা প্রতিমা এক নজর দেখতে লোকজন দূর দূরান্ত থেকে ছুটে আসছে।

বৃহস্পতিবার সুকান্ত বণিকের মন্দিরে গিয়ে এম চিত্র দেখা গেছে।  মন্দিরের পাশেই বসে ছিলেন তিনি। বিভিন্ন এলাকা থেকে আসা হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে তিনি প্রসাদ বিতরণ করছেন।

অষ্টধাতুর দুর্গা প্রতিমা, ছবি: সৈয়দ জাকির হোসেন

বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে সুকান্ত বণিক বলেন,‘কাসা ও পিতলসহ অষ্টধাতুর সংমিশ্রণে প্রতিমা তৈরি করা আমাদের বাপ-দাদার পেশা। সারাবছরই আমরা দেশের বিভিন্ন এলাকার মানুষের জন্য ধাতব প্রতিমা তৈরি করে দেই। এবার নিজেদের জন্যই অষ্টধাতু দিয়ে প্রতিমা তৈরি করেছি। তাই এবারের পূজা আরও বেশি পবিত্র বলে মনে হচ্ছে।’

ধামরাইয়ে অষ্টধাতুর দুর্গা প্রতিমা দেখতে ভিড়

তিনি আরও বলেন, ‘গত ১০০ বছর ধরে আমাদের বাড়িতে পূজা হচ্ছে। আমাদের বাড়িতে এর আগে মাটি দিয়ে তৈরি করা প্রতিমায় পূজা হতো।’

অষ্টধাতুর দুর্গা প্রতিমা, ছবি: সৈয়দ জাকির হোসেন

সুকান্ত আরও বলেন, প্রায় আট মাস সময় সময় লেগেছে প্রতিমাটি তৈরি করছে। তামা,কাসা, পিতল, সিসা, দস্তা, স্বর্ণ, রুপা,পারদের সংমিশ্রণ করে এই প্রতিমা তৈরি করা হয়েছে। তবে প্রতিমায় পিতল ও তামার পরিমাণ বেশি। ৪০০ কেজির বেশি ওজনের প্রতিমার উচ্চতা ৮ ফুট ১ ইঞ্চি। বাইরের কারও জন্য তারা এই প্রতিমা বানালে খরচ পড়তো প্রায় ২৫ লাখ টাকার মতো।

ধারণা করা হয় আটটা ধাতু আটটি গ্রহকে রিপ্রেজেন্ট করে। এ কারণে অষ্টধাতু দিয়ে প্রতিমা বানালে পবিত্র মনে করা হয়। বিভিন্ন মন্দিরে অষ্টধাতুর তৈরি প্রতিমা রাখা হয়। তবে সেগুলো আকারে ছোট হতো।

অষ্টধাতুর দুর্গা প্রতিমা, ছবি: সৈয়দ জাকির হোসেন

প্রতিমাটি প্রতীকী বিসর্জন দেওয়া হবে বলে জানিয়েছেন সুকান্ত বণিক।

ধামরাইয়ের ঢুলিভিটা এলাকা থেকে গোপাল তার পরিবার নিয়ে সুকান্ত মন্দিরে অষ্টধাতু দিয়ে তৈরি দুর্গা মাকে দেখতে এসেছেন। তিনি বলেন, ‘ধামরাইয়ে এই প্রথম অষ্টধাতুর দিয়ে এতো বড়ো প্রতিমা তৈরি করা হয়েছে। লোকমুখে বিষয়টি শোনার পর পরই সুকান্তের মন্দিরে দুর্গা মাকে পূজা করতে এসেছি।’ একই কথা জানিয়েছেন ধামরাই বাজার এলাকার মাধবের পরিবার।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী