ছিনতাই করা ১৬৮ ভরি স্বর্ণ ও ৫ লাখ টাকাসহ পাঁচজন গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি
০২ অক্টোবর ২০১৭, ১৬:১৫আপডেট : ০২ অক্টোবর ২০১৭, ১৭:০১

গ্রেফতার পাঁচ ছিনতাইকারী

ঢাকার নবাবগঞ্জ থেকে ১৬৮ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫ লাখ টাকাসহ পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সিংগাইর থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি ডিএসএলআর ক্যামেরাসহ ৪টি ওয়াকি-টকিও উদ্ধার করা হয়। মানিকগঞ্জের পুলিশ সুপার মাহফুজুর রহমান সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সুপার মাহফুজুর রহমান জানান, গত রবিবার সন্ধ্যার দিকে সিংগাইর উপজেলার চারিগ্রাম বাজারের স্বর্ণ ব্যবসায়ী মো. মনির হোসেনের ম্যানেজার কমল একটি স্কুল ব্যাগে করে ১৬৮ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৫ লাখ ৪ হাজার টাকা নিয়ে মোটরসাইকেলে করে তার মালিকের বাড়ি যাচ্ছিলেন। কমল চারিগ্রাম পুরনো বাসস্ট্যান্ড মোড়ে পৌঁছালে সেখানে আগে থেকে অবস্থান করা একটি সাদা রঙের মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-৫১-৪৬৪১) মোটরসাইকেলের গতিরোধ করে। পরে ডিবি পুলিশ পরিচয় দিয়ে ৭/৮ জন লোক তাকে মারধর করে টাকা ও স্বর্ণের ব্যাগটি নেয়। এসময় ম্যানেজার কমলের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে ছিনতাইকারী চক্রের অন্য সদস্যরা দ্রুত পালিয়ে গেলেও সুমন (৩০)নামে এক ছিনতাইকারীকে আটক করে এলাকাবাসী। সুমন ভোলা লালমোহন উপজেলার চর তিথির গ্রামের কালু ওরফে উদ্রিসের ছেলে।

এসময় সিংগাইর থানা পুলিশকে খবর দিলে পুলিশের দুটি টহল দল ও স্থানীয় লোকজন মোটরসাইকেলে করে ছিনকারীদের বহনকারী মাইক্রোবাসের পিছু নেয়। পরে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার বালুখণ্ড বাজারের দক্ষিণ পাশের বালুর মাঠ থেকে মাইক্রোবাসটি আটক করা হয়। মাইক্রেবাসে থাকা ছিনতাইকারী চক্রের সদস্যরা পালিয়ে যাওয়ার চেস্টা করলে পুলিশ ও জনতা তাদের আটক করে।

আটক ছিনতাইকারীরা হলো, শরিয়তপুর উপজেলার নড়িয়া উপজেলার মূলফদগঞ্জ গ্রামের তোফাজ্জল হোসেন শান্তর ছেলে সাজ্জাদ হোসেন সম্রাট (২৭), মাইক্রেবাসের চালক কুড়িগ্রাম জেলার বুড়িঙ্গামারী উপজেলার ময়দাশ গ্রামের মৃত তৈজদ্দিনের ছেলে হামিদুল ইসলাম (৩৬), ঢাকার  ২১৮/৫ পশ্চিম আগারগাঁও বাসিন্দা আব্দুর রব সুলতানের ছেলে রহিম সুলতান।

সোমবার ভোরে আটক ব্যক্তিদের দেওয়া তথ্যমতে নবাবগঞ্জ ও মানিকগঞ্জ পুলিশ অভিযান চালিয়ে ঢাকার হাজারীবাগ এলাকার চর ওয়াশপুরের আফসার উদ্দিনের ছেলে আলামিনকে (২৬) আটক করে। তার কাছ থেকে নগদ ৫ লাখ ৪ হাজার টাকা, ১৬৮ ভরি স্বর্ণ ও একটি ডিএসএলআর ক্যামেরাসহ ৪টি ওয়াকি-টকি উদ্ধার করে পুলিশ।এ ব্যাপারে মনির জুয়েলার্সের মালিক মনির হোসেন বাদী হয়ে সিংগাইর থানায় একটি মামলা করেছে।

আরও পড়তে পারেন: ভৈরবে ট্রেনের চাকায় আগুন, যাত্রীসহ বগি ফেলে ঢাকায় গেলো কালনী এক্সপ্রেস


 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম