ভৈরবে ট্রেনের চাকায় আগুন, যাত্রীসহ বগি ফেলে ঢাকায় গেল কালনী এক্সপ্রেস

কিশোরগঞ্জ প্রতিনিধি
০২ অক্টোবর ২০১৭, ১৫:৩০আপডেট : ০২ অক্টোবর ২০১৭, ১৭:২৯

কিশোরগঞ্জ কিশোরগঞ্জের ভৈরব স্টেশনে কালনী এক্সপ্রেস ট্রেনের একটি বগির চাকায় আগুন লাগে। সোমবার (২ অক্টোবর) দুপুর ১২টার দিকে ভৈরব রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হুড়মুড় করে যাত্রীরা ট্রেন থেকে নেমে পড়েন। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। পরে বগি রেখে ঢাকায় যাত্রা করে ট্রেনটি। স্বাভাবিক রয়েছে ট্রেন চলাচল।

ভৈরব রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার অমৃত লাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সিলেট থেকে ঢাকাগামী আন্তঃনগর ট্রেন কালনী এক্সপ্রেস ভৈরব স্টেশনে প্রবেশের পর ব্রেক করলে একটি বগির চাকায় আগুন ধরে যায়। এ সময় যাত্রীরা তড়িঘড়ি করে ট্রেন থেকে নেমে পড়েন। দুর্ঘটনা কবলিত বগিটি স্টেশনে রেখেই ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। পরে নোয়াখালী থেকে আসা উপকূল এক্সপ্রেস নামে একটি ট্রেনে করে ওই বগির আটকে পড়া যাত্রীদের ঢাকায় পাঠানো হয়।

আরও পড়ুন:

কুষ্টিয়ায় ট্রেন চলাচল আংশিক শুরু

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী