সিদ্ধিরগঞ্জে ৫ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেফতার ১

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০২ অক্টোবর ২০১৭, ১৯:১৬আপডেট : ০২ অক্টোবর ২০১৭, ১৯:১৬

গ্রেফতারের প্রতীকী ছবি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পাঁচ বছরের এক শিশুকে যৌন নিপীড়ন করার অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে মনির হোসেন (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১ অক্টোবর) রাতে আজিবপুর সর্দারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার (২ অক্টোবর) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানায় এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মনির তার সর্দারপাড়া এলাকার বাসায় নিয়ে শিশুটিকে যৌন নিপীড়ন করে। সেখান থেকে শিশুটি বাসায় ফিরে তার বাবাকে ঘটনাটি জানায়। ঘটনাটি শুনে রবিবার রাতে সিদ্ধিরগঞ্জ থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন ওই শিশুর বাবা। অভিযোগের পর পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মনিরকে আটক করে। শিশুটির বাবার দায়ের করা অভিযোগটি সোমবার দুপুরে মামলা হিসেবে রেকর্ড করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম বলেন, শিশুটিকে যৌন নিপীড়ন করা হয়েছে, এমন অভিযোগ পাওয়ার পরপরই আমরা অভিযুক্ত মনিরকে গ্রেফতার করেছি। এ ঘটনায় মামলা নেওয়া হয়েছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের