টাঙ্গাইলে একদিনে আড়াই লাখ গাছের চারা রোপণ

টাঙ্গাইল সংবাদদাতা
০৯ অক্টোবর ২০১৭, ১৯:৪৮আপডেট : ০৯ অক্টোবর ২০১৭, ১৯:৫৪

চারা রোপন টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় একদিনে আড়াই লাখ গাছের চারা রোপণ করা হয়েছে। সোমবার (৯ অক্টোবর) বেলা ১১টায় উপজেলার পাথরাইলে আইডিয়াল কিন্ডার গার্টেন নামে একটি বেসরকারি স্কুলে একযোগে আড়াই লাখ গাছের চারা রোপণের আনুষ্ঠানিকতা শুরু হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদত হোসেন কবিরের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ নেছার উদ্দিন জুয়েল, টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনের সংসদ সদস্য আলহাজ খন্দকার আব্দুল বাতেন, উপজেলা চেয়ারম্যান এসএম ফেরদৌস আহমেদ, পাথরাইল ইউপি চেয়ারম্যান হানিফুজ্জামান লিটন ও উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তাসহ নানা পেশার লোকজন।

চারা রোপনের উদ্বোধনী অনুষ্ঠান দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদত হোসেন কবির বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী তালবীজ রোপণসহ অন্যান্য গাছ মিলিয়ে উপজেলার প্রত্যেকে অন্তত একটি করে গাছ লাগিয়ে আড়াই লাখ গাছ লাগানোর উদ্যোগ নিয়েছিলাম। যা আজ বাস্তবায়িত হলো।’

তিনি আরও জানান, বজ্রপাত রোধে তালবীজকে প্রাধান্য দিয়ে বিভিন্ন সড়কের পাশে ফলজ উদ্ভিদের সঙ্গে শোভাবর্ধনকারী গাছ জারুল, সোনালু, কৃষ্ণচুড়া, শিমুল ও মহুয়া গাছের চারা সরকারিভাবে লাগানো হয়েছে। এছাড়া নিজ নিজ বাড়িতে ব্যক্তি উদ্যোগে গাছের চারা রোপণ করেছেন সাধারণ মানুষ।

পাথরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হানিফুজ্জামান লিটন বলেন, উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি সফল হয়েছে। প্রত্যেক ইউপি চেয়ারম্যান উপজেলা প্রশাসনের নির্দেশে নিজ নিজ এলাকায় গাছের চারা লাগানোর বিষয়টি নিশ্চিত করেছেন। সরকারি চারাগুলো ইউপি সদস্যদের মাধ্যমে বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন:
হারানো সাইকেলের বদলে নতুন সাইকেল পেলেন শামস

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম