হারানো সাইকেলের বদলে নতুন সাইকেল পেলেন শামস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ অক্টোবর ২০১৭, ১৬:২৬আপডেট : ০৯ অক্টোবর ২০১৭, ১৬:৪৪

 

নিজের সাইকেলটি ফেরত পাননি, নতুন সাইকেল পেয়েছেন সুমন শামস ‘বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবসে’র অনুষ্ঠানে হারিয়ে ফেলা সাইকেলের বদলে নতুন একটি সাইকেল পেয়েছেন সুমন শামস। সোমবার (৯ অক্টোবর) দুপুর সাড়ে ৩টার দিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনে শামসের হাতে নতুন সাইকেলটি তুলে দেয় অনুষ্ঠানের আয়োজক কর্তৃপক্ষ। এর আগে, গত ২২ সেপ্টেম্বর শামসের সাইকেলটিতে চড়ে বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবসের র‌্যালির উদ্বোধন করেছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এর পরপরই হারিয়ে যায় শামসের সাইকেল
সাইকেল ফিরে পাওয়ার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সুমন শামস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি সাইকেল পেলাম, কিন্তু আমার সাইকেলটি কে চুরি করেছেন, তার সন্ধান পেলাম না। একইসঙ্গে যারা ওই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন, তাদের উদ্দেশে বলতে চাই, নতুন সাইকেল দিয়ে আপনারা হয়তো আমার একটা ক্ষতিপূরণ দিলেন। তবে এটা কিন্তু আমার সাইকেল না। চোর ধরা না পড়লে ভবিষ্যতেও এ ধরনের অনুষ্ঠানে অন্য কারও ক্ষেত্রে আমার মতো ঘটনা ঘটার আশঙ্কা থাকবে।’

গুলিস্তানের নগর ভবনে দুপুর সাড়ে ৩টার দিকে সুমন শামসের হাতে নতুন সাইকেল তুলে দেন বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবসের আয়োজক ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) সৈয়দ আহমদ। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন এই সংস্থাটির নির্বাহী পরিচালক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এর মাধ্যমে আমরা শামসকে একটা ক্ষতিপূরণ দিলাম মাত্র। তার সাইকেলটি তো ফেরত দিতে পারলাম না। এ ধরনের আয়োজনে এমন বিষয় নিয়ে সতর্ক হতে না পারলে ভবিষ্যতে আরও সমস্যায় পড়তে হতে পারে।’

নতুন সাইকেলে রাজপথে সুমন শামস সৈয়দ আহমদ আরও বলেন, ‘প্রকৃতপক্ষে, সমাজ পরিবর্তন না হওয়া পর্যন্ত বিচ্ছিন্নভাবে কিছু করা যাবে না। আমাদের চিন্তায় পরিবর্তন আনতে হবে। পুরো বিষয়টিই ছিল আমাদের জন্য বিব্রতকর। আমরাও ভবিষ্যতে বিষয়টি নিয়ে সতর্ক থাকবো।’

সাইকেল নেওয়ার পর শামস আয়োজকদের উদ্দেশে বলেন, ‘আমি আশা করি, যেকোনও দিন আপনাদের কাছ থেকে একটা ফোন পাবো যে আমার সাইকেলের চোর ধরা পড়েছে। আমি সাইকেল পেয়েছি, ঠিক আছে। কিন্তু সাইকেল পাওয়া নয়, আমার সাইকেলটিই আমার কাছে গুরুত্বপূর্ণ ছিল। আমার ধারণা, চোর ধরা না পড়লে ভবিষ্যতে পরিবেশবাদী এসব অনুষ্ঠানে তরুণদের অংশগ্রহণ কমে যেতে পারে। তাই এ ধরনের অনুষ্ঠানে যারা অংশ নেবেন, আয়োজকদের পক্ষ থেকে তাদের সুরক্ষা দিতে আরও ভালোভাবে ব্যবস্থা নিতে হবে।’

শামস তার সাইকেল নেওয়া ব্যক্তির উদ্দেশে বলেন, ‘যিনি আমার সাইকেলটি নিয়েছেন, তাকে বলতে চাই- আপনিও ওই অনুষ্ঠানে ছিলেন। আপনিও হয়তো পরিবেশবাদী, আপনিও হয়তো সাইক্লিস্ট। সাইকেলের প্রতি ভালোবাসার বিষয়টি নিশ্চয় আপনি বুঝবেন। আমি আপনাকে বলবো- আমার সাইকেলটি ফেরত দিয়ে আপনি এই নতুন সাইকেলটি নিয়ে যান।’

২২ সেপ্টেম্বরের অনুষ্ঠানে শামসের সাইকেল সেতুমন্ত্রী প্রসঙ্গত, গত ২২ সেপ্টেম্বর মানিক মিয়া অ্যাভিনিউতে ‘বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস’ উপলক্ষে আয়োজিত র‌্যালিতে অংশ নিতে সাইকেল নিয়ে এসেছিলেন সুমন শামস। র‌্যালিতে তার অংশ নেওয়া হয়নি। কারণ, তার সাইকেলটিতে চড়েই র‌্যালির উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। উদ্বোধনী অনুষ্ঠানের পর সাইকেলটি আর ফিরে পাননি সুমন শামস।

এরপর ২৮ সেপ্টেম্বর হারানো সাইকেল ফেরত পাওয়ার আশায় শেরে বাংলা নগর থানায় সাধারণ ডায়েরি করেন শামস। জিডি নং-২০২০। পরে বিষয়টি জানাজানি হলে আয়োজক কর্তৃপক্ষ জানায়, সাইকেলটি ফেরত না পাওয়ায় একইরকম একটি সাইকেল শামসকে দেওয়া হবে। তবে শামস নতুন সাইকেল নয়, তার সাইকেলটিই ফেরত পাওয়ার দাবি জানিয়েছিলেন। এই সাইকেলটি মূলত তিনি তার স্ত্রী থিয়েটারকর্মী শারমিন আক্তার শর্মীকে কিনে দিয়েছিলেন।

/জেএ/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান