মানিকগঞ্জে যুবককে গুলি করে টাকা ছিনতাইয়ের চেষ্টা

মানিকগঞ্জ প্রতিনিধি
১০ অক্টোবর ২০১৭, ১৯:৪৬আপডেট : ১০ অক্টোবর ২০১৭, ১৯:৪৬

আহত আলমগীর হোসেন মানিকগঞ্জে আলমগীর হোসেন (২৫) নামে এক যুবককে গুলি করে তার কাছে থাকা ৯ লাখ টাকা ছিনতাইয়ের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের খানপাড়া গ্রামে কবরস্থানের পাশে এ ঘটনা ঘটে। আলমগীর হোসেন ঘোস্তা গ্রামের আলাউদ্দিনের ছেলে।

আহত আলমগীর বলেন,‘আমার এক বন্ধু সুরুজকে সঙ্গে নিয়ে মানিকগঞ্জ ইসলামী ব্যাংক থেকে ৯ লাখ টাকা তুলে দুজনে বাসায় ফিরছিলাম। পথে মানিকগঞ্জ থেকে পিছু নেওয়া মুখোশ পড়া ছিনতাইকারীরা নবগ্রাম এলাকায় আমাদের দিকে পিস্তল ঠেকিয়ে টাকা ছিনতাইয়ের চেষ্টা করে। পরে আমাদের মধ্যে ধস্তাধস্তি হয় এবং টাকা নিতে না পেরে গুলি করে। স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে এগিয়ে আসলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আমাকে হাসপাতালে নিয়ে যায়।’
মানিকগঞ্জ জেলা হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার লুৎফর রহমান জানান, গুলিটি রোগীর হাতে লেগে হাড় চূর্ণবিচূর্ণ হয়ে গেছে। তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
মানিকগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, টাকা ছিনতাইয়ের চেষ্টা করা হয়েছিল। কিন্তু টাকা নিতে না পেরে আলমগীরকে গুলি করে ছিনতাইকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ এবং কোনও মামলাও হয়নি।

আরও পড়ুন:

‘ধর্ষক’ তুফানের বিরুদ্ধে চার্জশিট

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের