মানহানির মামলায় ‘পূর্বকোণ’ সম্পাদকের বিরুদ্ধে সমন জারি

চট্টগ্রাম ব্যুরো
১৫ অক্টোবর ২০১৭, ১৭:০২আপডেট : ১৫ অক্টোবর ২০১৭, ১৭:০২

মামলা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জড়িয়ে ‘অসত্য সংবাদ’ প্রকাশের ঘটনায় দায়ের করা একটি মামলায় চট্টগ্রামে আঞ্চলিক দৈনিক পূর্বকোণ পত্রিকার সম্পাদক তসলিম উদ্দিন চৌধুরী ও পরিচালনা সম্পাদক জসীম উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে সমন জারি করেছে আদালত। রবিবার (১৫ অক্টোবর) চট্টগ্রাম মহানগর হাকিম মেহনাজ রহমান এ আদেশ দেন। বাদীর আইনজীবী অ্যাডভোকেট আব্দুস সাত্তার এ তথ্য নিশ্চিত করেছেন। মামলাটি করেছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বেলায়েত হোসেন।

বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘বিএনপির চেয়ারপাসনকে জড়িয়ে অসত্য সংবাদ প্রকাশের ঘটনায় আদালতে দুটি মামলা করেছি। মানহানির অভিযোগে করা একটি মামলায় আদালত আসামিদের বিরুদ্ধে সমন জারি করেছেন।’

তিনি আরও বলেন, “একই আদালতে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগে ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে’র ৫৭ ধারায় আরও একটি মামলা করা হয়েছে। দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ইফতেখার মহসিন চৌধুরী এই মামলাটি দায়ের করেছেন। ওই মামলাটি আদেশের অপেক্ষায় আছে।”

প্রসঙ্গত, গত ১১ অক্টোবর পূর্বকোণ পত্রিকায় বিশ্বের শীর্ষ দুর্নীতিবাজ পরিবারে তৃতীয় খালেদা শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়। ওই সংবাদে ‘ফক্স নিউজ পয়েন্ট এবং র‌্যাকার ওয়াইল্ড’ নামে দুটি সংবাদের সূত্র উল্লেখ করলেও পরদিন কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করে অনলাইন সংস্করণ থেকে সংবাদটি তুলে নেয়। পাশাপাশি প্রিন্ট সংস্করণে প্রতিবাদ ছাপিয়ে দুঃখ প্রকাশ করেন।

আরও পড়তে পারেন: ধর্ষণের শিকার ১২ বছরের শিশু মা: বিচারের আশায় ঘুরছে পরিবার

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান