শ্রীপুরে ব্যবসায়ীর বাড়ি থেকে টাকা ও স্বর্ণালংকার লুট

গাজীপুর প্রতিনিধি
১৮ অক্টোবর ২০১৭, ১২:৩৬আপডেট : ১৮ অক্টোবর ২০১৭, ১২:৩৬

গাজীপুর গাজীপুরের শ্রীপুর উপজেলার মুলাইদ এলাকায় এক ব্যবসায়ীর বাড়ি থেকে দুই লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার লুট করা হয়েছে। মঙ্গলবার (১৭ অক্টোবর) রাত ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা (পল্লী বিদ্যুৎ মোড়) সংলগ্ন ব্যবসায়ী মেহেদী হাসান খোকনের বাড়িতে এ ঘটনা ঘটে। ব্যাংক কর্মকর্তা পরিচয়ে ওই বাড়িতে প্রবেশ করে দুর্বৃত্তরা।

ব্যবসায়ীর স্ত্রী তাহমিনা আক্তার জানান, কমপক্ষে ১০ জনের একদল লোক ব্যাংকের কর্মকর্তা পরিচয়ে তাদের দরজায় নক করে। দরজা খোলার সঙ্গে সঙ্গে তারা ভেতরে ঢুকে পিস্তল দেখিয়ে বাড়ির সবাইকে জিম্মি করে। এরপর তিনিসহ দুই শিশু সন্তানের হাত ও মুখ বেঁধে একটি ঘরে আটকে রাখে। দুর্বৃত্তরা দুই লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার লুট করে বাইরে থেকে ঘরের দরজা আটকিয়ে চলে যায়।

গৃহকর্তা ব্যবসায়ী মেহেদী হাসান খোকন জানান, তার ছেলে প্রাইভেট পড়ে বাসায় ফিরে দরজা আটকানো দেখে ডাকাডাকি করে। পরে আশপাশের লোকজন ডেকে এনে বাইরে থেকে দরজা খুলে তাদের হাত, মুখের বাঁধন খুলে দেয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

আরও পড়ুন:

যেভাবে বন্ধ করা হচ্ছে ব্লু হোয়েল গেমের লিংক

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম