শ্রীনগরে গণধর্ষণের মামলায় সৎ মামা গ্রেফতার

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৮ অক্টোবর ২০১৭, ২০:১০আপডেট : ১৮ অক্টোবর ২০১৭, ২০:১০

গ্রেফতার

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ভাগ্নীকে (১৯)গণধর্ষণের মামলায় হেলাল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে উপজেলার রাঢ়িখাল ইউনিয়নের মাইজপাড়া এলাকার নিজ বাড়ি থেকে আসামি মো. হেলালকে গ্রেফতার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৩ সেপ্টেম্বর রাতে বাড়ি ফাঁকা পেয়ে তার সৎ মামাসহ তিন জন কৌশলে ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে। এ ঘটনা প্রকাশ না করার জন্য নানা রকম ভয়ভীতি দেখায়। পরে ওই তরুণী শ্রীনগর থানায় ভয়ভীতির কথা উল্লেখ্য করে একটি সাধারণ ডায়েরি করলেও গণধর্ষণের বিষয়টি চেপে যায়। কয়েকদিন পর তরুণী বাদী হয়ে তিন জনকে আসামি করে মুন্সীগঞ্জ আদালতে মামলা করেন। আদালত বিষয়টি আমলে নিয়ে শ্রীনগর থানা পুলিশকে মামলার রেকর্ড করে আসামিদের গ্রেফতারের নির্দেশ দেন। শ্রীনগর থানা পুলিশ গত সোমবার মামলাটি রেকর্ড করে আসামিদের গ্রেফতারের জন্য মাঠে নামে। কৌশলে মামলার তিন নম্বর আসামি হেলালকে গ্রেফতার করে বুধবার সকালে আদালতে হাজির করে।

ওই তরুণীর পরিবার অভিযোগ, স্থানীয় একটি দালাল চক্র তাদের থানায় ধর্ষণ মামলা করতে দেয়নি। পরে তারা নিরুপায় হয়ে আদালতের আশ্রয় নিয়েছে।

মামলার অপর আসামিরা হলো, দোহার উপজেলার ফুলতলা গ্রামের লিপেন দাসের ছেলে বিশ্বজিৎ (২৫)ও একই এলাকার ব্রজেন করের ছেলে বাবুল কর (২৮)।

শ্রীনগর থানার ওসি (অপারেশন) হুমায়ূন কবির জানান, ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য বুধবার সকালে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 আরও পড়তে পারেন: চার দিনে ১৫৯টি আমের চারা নষ্ট, বাগান নিয়ে উদ্বেগে চাষিরা

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম