শ্রীপুরে শ্রমিকলীগ নেতাকে কুপিয়ে জখম

গাজীপুর প্রতিনিধি
২৩ অক্টোবর ২০১৭, ১৮:১৫আপডেট : ২৩ অক্টোবর ২০১৭, ১৮:১৫

গাজীপুর

গাজীপুরের শ্রীপুর আঞ্চলিক শাখা শ্রমিকলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সুমন মিয়াকে (২৫) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। সুমন শ্রীপুর পৌর এলাকার কেওয়া পশ্চিম খণ্ড (কড়ই তলা) গ্রামের জালাল উদ্দিনের ছেলে। রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কেওয়া পশ্চিম খণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। সোমবার দুপুরে আহত সুমনের বাবা বাদী হয়ে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আহতের ছোট ভাই সোহেল রানা জানান, সুমন স্থানীয় এক্স সিরামিক্স কারখানার পরিত্যাক্ত মালামাল (ওয়েস্টেজ) ব্যবসায়ী। রবিবার রাতে ওই কারখানার সামনে থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে কেওয়া পশ্চিম খণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে কয়েক জন দুর্বৃত্ত সড়কে বিদ্যুতের তার দিয়ে ব্যারিকেড দিয়ে তার পথরোধ করে। এসময় কিছু বুঝে উঠার আগেই দুর্বৃত্তরা উপর্যুপরি কুপিয়ে তাকে গুরুতর আহত করে। পরে তিনি মাটিতে লুটিয়ে পড়লে পথচারীরা এগিয়ে আসে। এসময়  দুবৃর্ত্তরা দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মাওনা আলহেরা হাসপাতাল ও পরে রাতেই তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে তাকে নিবির পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। তবে চিকিৎসকরা তাকে পঙ্গু হাসপাতালের পাঠানোর পরামর্শ দিয়েছেন।  

এ ব্যাপারে শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) লুৎফর রহমান জানান, শ্রমিকলীগ নেতাকে কুপিয়ে আহতের ঘটনায় অভিযোগ পেয়েছি। অভিযোগে কারো নাম উল্লেখ না থাকায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তদন্ত না করে প্রকৃত ঘটনা সম্পর্কে বলা যাচ্ছে না। 

আরও পড়ুন: চট্টগ্রামে মাদক মামলায় চার জনের কারাদণ্ড

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম