গাজীপুরে ওয়ার্কশপ মিস্ত্রিকে হত্যার দায়ে দুই যুবকের মৃত্যুদণ্ড

গাজীপুর প্রতিনিধি
৩১ অক্টোবর ২০১৭, ১২:২২আপডেট : ৩১ অক্টোবর ২০১৭, ১২:২৮

সাজাপ্রাপ্ত আসামিরা গাজীপুরের কাপাসিয়ায় উজ্জ্বল চন্দ্র মনি দাস নামে এক ওয়ার্কশপ মিস্ত্রিকে হত্যার দায়ে দুই যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক একেএম এনামুল হক এ আদেশ দেন।

এছাড়া অন্য ধারায় ওই দুই আসামিকে ৫ বছর করে সশ্রম কারাদণ্ড এবং ২ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলার অপর আসামি ভবতোষ মল্লিকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলো,গাজীপুরের কাপাসিয়ার তরগাঁও মধ্যপাড়া এলাকার শাকিল (২০) এবং তরগাঁও ঋষিপাড়া এলাকার সঞ্জীবন চন্দ্র মনিদাস (২৩)।

গাজীপুর আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) হারিছ উদ্দীন আহমেদ জানান, উজ্জল চন্দ্র মনিদাসের ভাতিজির সঙ্গে সঞ্জীবনের প্রেমের সম্পর্ক ছিল। এ নিয়ে বিরোধের জেরে ২০১৬ সালের ১৭ নভেম্বর রাতে উজ্জ্বলকে স্থানীয় শশ্মান ঘাটে ডেকে নিয়ে শাকিল ও সঞ্জীবন হত্যা করে লাশ শীতলক্ষ্যা নদীতে ফেলে দেয়। এরপর উজ্জ্বলের ব্যবহৃত মোবাইল আরেক আসামি ভবতোষের কাছে বিক্রি করে। এর দু’দিন পর ১৯ নভেম্বর শীতলক্ষ্যা নদী থেকে লাশ উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে নিহতের ভাই উত্তম চন্দ্র মনিদাস বাদী হয়ে কাপাসিয়া মামলা করেন।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম