গাজীপুরে পোশাক শ্রমিককে ধর্ষণ, চার জন গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
০৫ নভেম্বর ২০১৭, ১৭:৪১আপডেট : ০৫ নভেম্বর ২০১৭, ১৭:৫৯

গাজীপুর

গাজীপুরে এক পোশাক শ্রমিককে ধর্ষণের অভিযোগে চার ধর্ষককে গ্রেফতার করেছে জয়দেবপুর থানার পুলিশ। বৃহস্পতিবার রাতে গাজীপুর সিটি করপোরেশনের বাইমাইল এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ অভিযান চালিয়ে শনিবার রাতে এবং রবিবার সকালে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো, গাজীপুর সিটি কর্পোরেশনের ইটাহাটা এলাকার আরব আলী (৩২), গোপালগঞ্জের মধুপুর এলাকার মনির হোসেন (৩৪), টাঙ্গাইলের কেশম মাইজার গ্রামের কাওসার আলী (২০) ও কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার বড়তেরছড়া গ্রামের মোফাজ্জল হোসেন (৩০)।

গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াৎ হোসেন জানান, ভিকটিম মৌচাক তেলিরচালা এলাকায় ভাড়া থেকে একটি পোশাক কারখানায় চাকরি করতেন। সম্প্রতি তার চাকরি চলে যায়। ভিকটিম গত বৃহস্পতিবার সকালে নতুন চাকরির খুঁজে গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকায় তার বোনের বাড়িতে যান। রাতে সেখান থেকে অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। রাত ১০টার দিকে স্থানীয় বাইমাইল এলাকায় পৌঁছলে ওই চারজন তাকে জোরপূর্বক অটোরিকশা থেকে নামিয়ে মারধর করে। পরে ভয়ভীতি দেখিয়ে তাকে একটি নৌকায় তুলে স্থানীয় বাইমাইল বিলের মধ্যে নিয়ে যায়। পরে নৌকাতেই ওই চারজন মিলে তাকে ধর্ষণ করে এবং শুক্রবার ভোরে ছেড়ে দেয়। ভিকটিম বাড়ি ফিরে তার স্বামীকে ঘটনাটি জানান। তার পরামর্শে ভিকটিম শনিবার সকালে কোনাবাড়ি পুলিশ ফাঁড়িতে গিয়ে একটি লিখিত অভিযোগ দাখিল করেন। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোবারক হোসেন অভিযান চালিয়ে শনিবার রাতে প্রথমে মনির হোসেন ও কাওসার আলীকে এবং পরে তাদের স্বীকারোক্তিতে রবিবার সকালে মোফাজ্জল হোসেন ও আরব আলীকে কোনাবাড়ি এলাকা থেকে আটক করে।

কোনাবাড়ি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মোবারক হোসেন জানান, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছে। ডাক্তারি পরীক্ষার জন্য ভিকটিমকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ভিকটিম নিজেই বাদী হয়ে জয়দেবপুর থানায় মামলা করেছেন।

আরও পড়তে পারেন: অপহরণের ৪১দিন পর অচেতন অবস্থায় এক নারী উদ্ধার

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী