বিপুল পরিমাণ ফেনসিডিল ও প্রাইভেটকারসহ দুই জন আটক

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৬ নভেম্বর ২০১৭, ১৯:৩১আপডেট : ০৬ নভেম্বর ২০১৭, ১৯:৫৯

  ফেনসিডিল ও প্রাইভেটকারসহ আটক দুই

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ১ হাজার ১৮৬ বোতল ফেনসিডিল ও এফ প্রিমিও একটি প্রাইাভেটকারসহ দুই তরুণকে আটক করেছে র‌্যাব।  সোমবার সকাল দশটায় মহাসড়কের শিমরাইল এলাকা থেকে তাদের আটক করা হয়। র‌্যাব-১১ ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি ইকবাল হোসেন এ সব তথ্য জানান।

আটক মাদক ব্যবসায়ীরা হলো, পটুয়াখালী জেলার গলাচিপা থানার তেতুলিয়া গ্রামের বাদল মিয়া (৩৪), বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার ডহরখোলা গ্রামের সাখাওয়াত হোসেন (৪০) ।

সোমবার দুপুরে ইকবাল হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদক বহনকারী একটি প্রাইভেটকার কুমিল্লা থেকে ঢাকা আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল আদমজী রোড এলাকায় ফাঁদ পাতে। প্রাইভেট কারটি পৌঁছার পর থামার জন্য সংকেত দিলে চালক তা অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে র‌্যাব ধাওয়া করে প্রাইভেটকারটি আটক করে। পরে প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১ হাজার ১৮৬ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির নগদ ১৩ হাজার ৬১০ টাকা জব্দ করা হয়।  এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন: শ্রীপুরে চুরির অপবাদে কারখানার দুই শ্রমিককে নির্যাতনের অভিযোগ 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম