শ্রীপুরে চুরির অপবাদে কারখানার দুই শ্রমিককে নির্যাতনের অভিযোগ

গাজীপুর প্রতিনিধি
০৬ নভেম্বর ২০১৭, ১৮:৫৫আপডেট : ০৬ নভেম্বর ২০১৭, ২১:৩০

দুই শ্রমিককে চোরের অপবাদ দিয়ে বেধেঁ রাখা হয়েছে

গাজীপুরের শ্রীপুরে চুরির অভিযোগে দুই শ্রমিককে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। পরে এলাকা ছেড়ে চলে যাওয়ার শর্তে তাদের মুক্তি দেওয়া হয়। সোমবার দুপুরে শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্ব খণ্ড এলাকায় ‘গেলি ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি লিমিটেড’ নামে ব্যাটারি উৎপাদন কারখানায় এ ঘটনা ঘটে।

নির্যাতনের শিকার রাসু হোসেন (২৭) খুলনা জেলার দৌলতপুর থানার গিলাতলা গ্রামের খোকন মিয়ার ছেলে ও শাহিন আলম (২০) পিরোজপুর জেলার জিয়ানগর থানার চরবলেশ্বর গ্রামের খলিল মিয়ার ছেলে। তারা ওই কারখানায় এক্সট্রা পদে চাকরি করতেন এবং পাশেই হাবিবুর রহমান ও মহসিনের বাসায় ভাড়া থাকতেন।

কারখানার শ্রমিক শাহিন ও রাসু চুরির অভিযোগ অস্বীকার করে জানান, ‘তারা দুই জনই বাসায় ঘুমিয়ে ছিলেন। সোমবার ভোরে নিরাপত্তা কর্মীরা তাদের ঘুম থেকে তুলে কারখানার নিয়ে আসে। পরে চুরির অপবাদ দিয়ে বেধড়ক মারধর করে। মারধরের এক পর্যায়ে শাহিন সংজ্ঞাহীন হয়ে পড়ে। পরে কর্তৃপক্ষ কারখানার প্রধান ফটকের সামনে গলায় চোর লেখা কাগজ ঝুলিয়ে জানালার গ্রিলের সঙ্গে তাদের বেঁধে রাখে।

তারা আরও জানায়,শাহিনের ভাড়া বাসার সামনে কারখানার একটি সীসার দণ্ড পাওয়ায় তাদের চোর সাব্যস্ত করে নির্যাতন চালানো হয়।

তাদের চাকরি থেকে বরখাস্তের নোটিশ

পরে বেলা ১১টার দিকে স্থানীয় গণমাধ্যম কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে দ্রুত তাদের হাতের বাঁধন খুলে কারখানার ভেতরে নিয়ে যাওয়া হয়।

তারা জানান, কারখানার ভেতরে নিয়ে জোর করে সাদা কাগজসহ কয়েকটি কাগজে তাদের স্বাক্ষর নেওয়া হয়। পরে চাকুরি থেকে বরখাস্ত করাসহ এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এছাড়া কর্তৃপক্ষ তাদের বকেয়া বেতন পরিশোধে অপারগতা প্রকাশ করে এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য ভয়ভীতি দেখায়।

এ ব্যাপারে কারখানার কর্মকর্তা নুর মোহাম্মদ শিপন পাটোয়ারী মারধরের কথা স্বীকার করে বলেন,‘তাদের থানায় দিলে পুলিশের ঝামেলায় পড়তে হতো। এ কারণে তাদের সামান্য শাস্তি দিয়ে চাকুরি থেকে অব্যাহতি এবং এলাকা ত্যাগ করতে বলা হয়েছে।’

স্থানীয় কবির হোসেন বলেন,‘আমরা এই কারখানায় ব্যবসা বাণিজ্য করি। তাই কারখানার বিষয়ে অনেক সময় সিদ্ধান্ত নিতে হয়। ছেলে দুটি চোর ছিল তাই তাদের শাস্তি দেওয়া হয়েছে।’

এ ব্যাপারে শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাসান জানান,‘ওই কারখানাটি চাইনিজ মালিকানায় প্রতিষ্ঠিত। কারখানা কর্তৃপক্ষ চুরির অপরাধে দুই শ্রমিককে সামান্য চড় থাপ্পর দিয়েছে। পরে মুচলেকা রেখে দুপুরের দিকে ছেড়ে দিয়েছে। পুলিশ সেখানে গিয়ে অভিযুক্তদের পায়নি।

 আরও পড়ুন: জামাতাকে ফাঁসাতে শ্বশুরের অপহরণ নাটক

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী