নিখোঁজের সাত মাস পর মাটি খুঁড়ে ব্যবসায়ীর লাশ উদ্ধার

সাভার প্রতিনিধি
০৯ নভেম্বর ২০১৭, ১৮:১১আপডেট : ০৯ নভেম্বর ২০১৭, ১৮:১১

নিখোঁজের সাত মাস পর মাটি খুঁড়ে ব্যবসায়ীর লাশ উদ্ধার সাভার থেকে বিল্লাল হোসেন (৫০) নামের এক ব্যবসায়ী নিখোঁজ হন সাত মাস আগে। বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে মাটি খুঁড়ে তার লাশ উদ্ধার করেছে র‌্যাব। আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের উত্তর ওয়ালিয়া গ্রামের এনায়েতের বাড়ির আঙিনায় মাটিচাপা দেওয়া হয় মৃতদেহটি। এ ঘটনায় এক নারীসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। তারা হলো— বাগানবাড়ির কেয়ারটেকার নাসির উদ্দিন টিপু (৪৫) ও মোর্শেদা বেগম (৩০)।
এ বছরের ১৩ এপ্রিল সকালে আশুলিয়ার নবীনগর বাসস্ট্যান্ড এলাকা থেকে নিখোঁজ হন বিল্লাল হোসেন। তার স্ত্রী রোকেয়া বেগম বলেন, তার স্বামী ধামরাইয়ের বাথুলী এলাকার আহম্মেদ ব্রিকস নামের একটি ইট খোলায় ইটের ব্যবসা করতেন। ১৩ এপ্রিল সকালে বাসা থেকে বেরিয়ে সেখানে যান তিনি। পরে আশুলিয়ার নবীনগর এলাকায় যাওয়ার পর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এ সময় ব্যবসায়ীর সঙ্গে লক্ষাধিক টাকা ছিল বলে দাবি পরিবারের।
পরে অনেক খোঁজ করেও বিল্লাল হোসেনের সন্ধান না পেয়ে পরদিন নিজে বাদী হয়ে ধামরাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন রোকেয়া বেগম। এ ঘটনার প্রায় এক মাস পেরিয়ে গেলেও থানা পুলিশ উদ্ধার বা কোনও খোঁজ দিতে পারেনি। তাই তারা জিডি হস্তান্তর করেন র‌্যাব ক্যাম্পে।
র‌্যাব সূত্র জানিয়েছে, নিখোঁজের পরিবার সাধারণ ডায়েরি করার পর তারা ওই ব্যবসায়ীর মোবাইল ফোন ট্র্যাকিংয়ে রাখেন। এতে সবশেষ লোকেশন দেখা যায় নবীনগর। এরপর ব্যবসায়ীর মোবাইল ফোন চালু পেয়ে ট্র্যাকিং করে জানা যায়, বাগানবাড়ির কেয়ারটেকার এটি ব্যবহার করছে। এরই সূত্র ধরে কেয়ারটেকার ও সাভারের চাপাইন এলাকা থেকে এক নারীকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে উত্তর ওয়ালিয়া গ্রামের এনায়েতের বাড়ির আঙিনা থেকে মাটি খুঁড়ে ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়।

খবরটি নিশ্চিত করেছেন র‌্যাব-৪ ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২ নবীনগর ক্যাম্পের কমান্ডার মেজর আব্দুল হাকিম। তিনি জানান— প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই ব্যবসায়ীর কাছে নগদ টাকা ছিল। সেগুলো হাতিয়ে নেওয়ার জন্য তাকে হত্যা করে লাশ গুম করতে বাগানবাড়িতে মাটিচাপা দেওয়া হয়েছে।

এ ঘটনায় এক নারীসহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে। তারা ওই ব্যবসায়ীর পূর্বপরিচিত। র‌্যাবের নবীনগর ক্যাম্পের কমান্ডার জানান, তাদের মধ্যে কোনও ঘটনা নিয়ে আক্রোশ ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। একটি মামলা দায়েরের পর গ্রেফতার ব্যক্তিদের আশুলিয়া থানায় হস্তান্তর করা হবে।

নিহত ব্যবসায়ী মানিকগঞ্জের সিংগাইর থানার বরুনদী কান্দা গ্রামের গহের আলীর ছেলে।

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম