নারায়ণগঞ্জে কর্মবিরতিতে সওজ অফিসের শ্রমিক-কর্মচারী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৯ নভেম্বর ২০১৭, ২২:৫৯আপডেট : ০৯ নভেম্বর ২০১৭, ২২:৫৯

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জে সড়ক ও জনপথ (সওজ) অফিসে গত পাঁচ দিন ধরে শ্রমিক-কর্মচারী ইউনিয়নের আহ্বানে শ্রমিক-কর্মচারীরা কর্মবিরতি পালন করছেন। প্রতিদিন তিন ঘণ্টা করে কর্মবিরতি, সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন তারা। বৃহস্পতিবারও সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই কর্মসূচি চলে, গত ৫ নভেম্বর থেকে এই কর্মসূচি শুরু হয়।

ওয়ার্কচার্জড কর্মচারীদের নিয়মিতকরণসহ ৭ দফা দাবিতে আদায়ে তারা সিদ্ধিরগঞ্জের শিমরাইল কার্যালয়ের অভ্যন্তরে এ কর্মসূচি পালন করছে। সমাবেশে নেতারা বলেন, ‘দাবি আদায় না হওয়া পর্যন্ত বিভিন্ন কর্মসূচি অব্যাহত থাকবে।’
সমাবেশে সংগঠনের জেলা শাখার সভাপতি ফরিদ উদ্দিন আহম্মেদ সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সংগঠনের সাধারণ সম্পাদক জামায়েত উল্লাহ, উপদেষ্টা আব্দুল জব্বার, সহ-সভাপতি শাহ জালাল, সহ-সাধারণ সম্পাদক হুমায়ন কবির, জলিল তালুকদার ও দফতর সম্পাদক মাসুদ আলম প্রমুখ।

/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের