অপহৃতদের উদ্ধারে আন্তরিকতার অভাব নেই: আইজিপি

গাজীপুর প্রতিনিধি
১৬ নভেম্বর ২০১৭, ২৩:৫৩আপডেট : ১৬ নভেম্বর ২০১৭, ২৩:৫৩

যারা গুম বা অপহরণের শিকার হয়েছেন তাদের উদ্ধারে পুলিশের আন্তরিকতার অভাব নেই, বলে জানিয়েছেন পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) এ কে এম শহীদুল ইসলাম। বৃহস্পতিবার বিকালে গাজীপুর পুলিশ লাইনে জেলা পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আইজিপি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি বলেন, ‘এখন পর্যন্ত যারা অপহরণ বা গুম হয়েছেন, তাদের অধিকাংশকেই আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। সবগুলো গুমের ঘটনায় মামলা বা জিডি হয়েছে। তাই নিখোঁজদের উদ্ধারের ব্যাপারে থানা পুলিশ কাজ করে যাচ্ছে।’

রোহিঙ্গা ইস্যুতে আইজিপি বলেন, ‘যেসব রোহিঙ্গা আমাদের দেশে আশ্রয় নিয়েছে আমরা তাদের পর্যাপ্ত নিরাপত্তা দিয়ে যাচ্ছি। শুধু পুলিশ নয় অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সেখানে নিরাপত্তা বিধানে নিয়োজিত আছে। কোনও রোহিঙ্গা যাতে অপরাধমূলক কোনও কার্যকলাপে জড়িয়ে না পড়ে সে ব্যাপারটাও আমরা নজরে রেখেছি।’

গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত ইন্সপেক্টর জেনারেল (এসবি) জাবেদ পাটোয়ারী, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ইন্সপেক্টর জেনারেল মোহাম্মদ শফিকুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি আবুল কালাম আজাদ, গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, শিল্প পুলিশের এসপি শোয়েব আহমেদসহ প্রমুখ।

/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম