অপহরণের ২০ ঘণ্টা পর গাজীপুর থেকে শিশু উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৭ নভেম্বর ২০১৭, ১৪:১২আপডেট : ১৭ নভেম্বর ২০১৭, ১৫:০৯

ফারিয়া আক্তার (১) নামে এক শিশুকে অপহরণের ২০ ঘণ্টা পর গাজীপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ দেলোয়ার হোসেন (২৩) নামে এক অপহরণকারীকে গ্রেফতার করেছে। নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের পাইনাদী থেকে ওই শিশুকে অপহরণ করা হয়েছিলো।

উদ্ধার করা শিশু ফারিয়া সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ বৃহস্পতিবার গাজীপুর জেলার সদর থানার নবপাড়া এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে বিকালে সিদ্ধিরগঞ্জ থানায় নিয়ে আসে। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল- ক) মো. শরফুদ্দীন।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, বুধবার বেলা ৩টায় ফারিয়া আক্তারকে তার বাবা শাহ আলমের টেইলার্সের কর্মচারী দেলোয়ার হোসেন অপহরণ করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় শিশুটির বাবা শাহ আলম বৃহস্পতিবার রাতেই সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ অপহরণকারী দেলোয়ারকে গ্রেফতার করে। বৃহস্পতিবার বিকালে ফারিয়াকে উপস্থিত সাংবাদিকদের সামনে তার বাবা-মায়ের কাছে হস্তান্তর করা হয়।

ফারিয়ার বাবা শাহ আলম জানান, দেলোয়ার তার টেইলার্সের দোকানেরই কর্মচারী। দেলোয়ার পূর্ব আক্রোশের জেরে বৃহস্পতিবার বেলা ৩টায় আমার কন্যা সন্তানকে অপহরণ করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। পরে পুলিশের কাছে অভিযোগ দিলে পুলিশ আমার শিশুকে গাজীপুর থকে উদ্ধার করে।

/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের