নাশকতার পরিকল্পনা, জেলা জামায়াতের আমিরসহ গ্রেফতার ১৩

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৭ নভেম্বর ২০১৭, ১৬:৩০আপডেট : ১৭ নভেম্বর ২০১৭, ১৬:৩৬

গ্রেফতার করা নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনার উদ্দেশ্যে গোপন বৈঠক চলাকালে জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মাঈনুউদ্দিনসহ ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।  শুক্রবার দুপুরে সদর উপজেলার ফতুল্লা  হাজীগঞ্জ জেলা জামায়াতের আমিরের বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় জব্দ করা হয়েছে মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্তদের নিয়ে লেখা বই ও দলীয় কিছু প্রকাশনা।

গ্রেফতার করা নেতাকর্মীরা

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) কামাল উদ্দিন একথা জানিয়েছেন। তিনি  জানান, শুক্রবার সকাল থেকে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও নাশকতার পরিকল্পনা করার উদ্দেশ্যে জেলা জামায়াতের আমিরের নগরীর হাজীগঞ্জের বাড়িতে নেতাকর্মীদের নিয়ে একত্রিত হয়ে গোপন বৈঠক করছে। পুলিশ  এমন সংবাদের ভিত্তিতে বাড়িটি ঘিরে ফেলে। পরে তল্লাশি  চালিয়ে ১৩ জনকে গ্রেফতার করে। 

  নাশকতার পরিকল্পনা, জেলা জামায়াতের আমিরসহ গ্রেফতার ১৩

তিনি আরও বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে  মামলার প্রস্তুতি চলছে। এছাড়া তাদের বিরুদ্ধে নাশকতা ,জ্বালাও-পোড়াওসহ একাধিক অভিযোগে  মামলা রয়েছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম