গাজীপুরে শিশু হত্যা: একজনের মৃত্যুদণ্ড

গাজীপুর প্রতিনিধি
২২ নভেম্বর ২০১৭, ১৩:০৫আপডেট : ২২ নভেম্বর ২০১৭, ১৩:১৩

দণ্ডপ্রাপ্ত তিন আসামি গাজীপুরে শিশু নাজনীন হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড ও দু’জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাদের প্রত্যেককে অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার সকালে গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক একেএম এনামুল হক ওই রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, রিপন মিয়া (৩৩), রবিউল ইসলাম (২০) ও মোজাফ্ফর (১৯)।

গাজীপুর আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) হারিছ উদ্দিন আহম্মদ জানান, জমি-জমা নিয়ে বিরোধের জেরে ২০১৫ সালের ৩০ অক্টোবর গভীর রাতে খুন হয় ৭ বছরের শিশু নাজনীন। বাবা-মা’র বিচ্ছেদের পর নাজনীন তার নানা হাসমত আলীর বাড়িতে থাকতো। হাসমত আলীর সঙ্গে জমি নিয়ে প্রতিবেশী আব্দুল করিম, আব্দুল কাদির, আব্দুল মোতালেবদের বিরোধ চলছিল। আসামিরা হাসমত আলীকে তার বাড়ি ছেড়ে দিতে হুমকিও দেয়। বাড়ি না ছাড়লে নাজনীনের ক্ষতি করা হবে বলে সতর্ক করে দেয়।  

মামলার এজহার অনুযায়ী, ২০১৫ সালের ২৯ অক্টোবর সকালে হাসমত আলী তার স্ত্রী ও নাতনিকে বাড়ি রেখে টাঙ্গাইলে বেড়াতে যান। এ সুযোগে ৩০ অক্টোবর রাত আড়াইটার দিকে নাজনীনকে তুলে নিয়ে বাড়ির উঠোনে জবাই করে হত্যা করা হয়। পরদিন সকালে শ্রীপুর থানায়  আব্দুল করিম (৩২), আব্দুল কাদির (৩৮) ও আব্দুল মোতালেবের তিনজনের নাম উল্লেখ করে মামলা করেন নাজনীনের মা। পরে তদন্তে ওই তিনজন জড়িত না থাকায় চার্জশিটে তাদের নাম বাদ পড়ে। মামলার সার্বিক তদন্তে  রিপন, রবিউল ও মোজাফ্ফর যে নাজনীনকে হত্যা করেছে তার প্রমাণ পাওয়া গেছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান