নারায়ণগঞ্জের জামতলা এলাকার মাদক সম্রাট আপেলসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সকালে জামতরা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১১শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান।
আটককৃতরা হলেন, নগরীর জামতলা এলাকার তমিজ উদ্দিন খন্দকার আপেল, একই এলাকার বাবু, ফয়সাল ও মনির হোসেন।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, সকালে নগরীর জামতলা এলাকা থেকে ১ হাজার একশ’ পিস ইয়াবাসহ দুই জনকে আটক করা হয়েছে। আপেলের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মাদকসহ বিভিন্ন অপরাধে ১০টি মামলা রয়েছে। সে নগরীর জামতলা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।
আরও পড়ুন: বরিশালে রোহিঙ্গা সন্দেহে দুই জন আটক








