বরিশালে রোহিঙ্গা সন্দেহে দুই জন আটক

বরিশাল প্রতিনিধি
২৭ নভেম্বর ২০১৭, ১৯:৪১আপডেট : ২৭ নভেম্বর ২০১৭, ১৯:৪৫

বরিশাল

বরিশাল নগরের নতুল্লাবাদ বাসস্ট্যান্ড এলাকা থেকে রোহিঙ্গা সন্দেহে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। সোমবার বিকালে তাদের আটক করা হয় বলে জনিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ওসি (তদন্ত) এ আর মুকুল।

তিনি জানান, দুই যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে নতুল্লাবাদ বাসস্ট্যান্ডের লোকজন তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

আটককৃতরা হলেন, হামিদ (২৫) ও ইয়াসিন (৩০)। তারা মায়ানমারের বুচিডং এলাকার বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃতরা কক্সবাজার থেকে মাছ ধরতে সাগরে গিয়ে ডাকাতের কবলে পরে। পরে তারা কুয়াকাটায় এসে সেখান থেকে বরিশাল হয়ে কক্সবাজার যাচ্ছিলেন। পথে নতুল্লাবাদ বাসস্ট্যান্ডে অবস্থানকালে স্থানীয়রা তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

পুলিশ কর্মকর্তা বলেন, ‘কক্সবাজারে যোগাযোগ করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পেলে তাদের রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হবে।

আরও পড়ুন: ঝিনাইদহে চার ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী