দুর্বৃত্তের কোপে ফিলিং স্টেশনের ব্যবস্থাপক জখম, ১০ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

গাজীপুর প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০১৭, ১৫:২৮আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৭, ১৫:২৮

আহত নিয়ামত আলী গাজীপুরের শ্রীপুরে একটি সিএনজি ফিলিং স্টেশনের ব্যবস্থাপককে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। রবিবার (৩ ডিসেম্বর) সকাল পৌনে ১০টার দিকে পৌরসভার মাস্টারবাড়ী (গিলারচালা) এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে হাজী মফিজ উদ্দিন সিএনজি স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

সিএনজি স্টেশনের ব্যবস্থাপক নিয়ামত আলীকে (৩৫)গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহত নিয়ামত আলী কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার বেতেরকান্দি গ্রামের রুহুল আমিনের ছেলে।

হাজী মফিজউদ্দিন সিএনজি স্টেশনের মালিক প্রকৌশলী তাজুল ইসলাম জানান, প্রতিদিনের মতো ফিলিং স্টেশনের ব্যবস্থাপক নিয়ামত আলী মাওনা চৌরাস্তার একটি ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য নগদ ১০ লাখ ১০ হাজার টাকা এবং ৮ লাখ ৪৩ হাজার ৯৫৩ ও ৯ লাখ ৩২ হাজার টাকার দুটি পে-অর্ডার নিয়ে সিএনজি পাম্পের সামনেই গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় মোটরসাইকেলে দুই যুবক এসে নিয়ামতের হাতে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। নেয়ামত চিৎকার শুরু করলে ছিনতাইকারীরা চাপাতি দিয়ে তার হাতে কোপ দেয়। পরে ব্যাগটি নিয়ে যুবকরা দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা আহত নিয়ামতকে উদ্ধার করে মাওনা চৌরাস্তার এ কে মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান।

এ কে মেমোরিয়াল হাসপাতালের চিকিৎসক সাইফুল ইসলাম জানান, আহত নিয়ামতের ডান হাতের রগ কেটে গেছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এস আই) জামিল রাশেদ জানান, সংবাদ পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ নিয়মিতই একইভাবে ব্যাংকে টাকা জমা রাখতো। তাছাড়া মোক্তার নামে স্থানীয় একজনের সঙ্গে তাদের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জেরে কিছুদিন আগে মোক্তার তাদেরকে দেখে নেওয়ার হুমকি দেয় বলে জানা গেছে। তবে হুমকির ঘটনায় কোনও সাধারণ ডায়েরি করা হয়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের