পোশাক কারখানায় আগুন, ব্যাপক ক্ষতির আশঙ্কা

নরসিংদী প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০১৭, ১৮:৫৩আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৭, ১৯:১৯

  নরসিংদীতে পোশাক কারখানায় আগুন
নরসিংদীর মাধবদীতে একটি পোশাক কারখানায় আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রবিবার বিকেল পৌনে ৫টার দিকে মাধবদী পৌরসভার আনন্দি মহল্লার জিএস ফেব্রিক্স কারখানায় এ অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে। নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. মুজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস ও কারখানা কর্তৃপক্ষ জানায়, বিকালে হঠাৎ করে কারখানাটিতে আগুনের সূত্রপাত ঘটে। আগুন মুহূর্তেই পুরো কারাখানায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মাধবদী ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ১ ঘণ্টার বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

জিএস ফেব্রিক্স কারখানা মালিকের ছেলে দোলন সাহা জানান, অগ্নিকাণ্ডে কারখানার দেড়শ’ মেশিন ও মেশিনে থাকা কাপড় পুড়ে গেছে। আগুনে অত্যাধুনিক এই মেশিনগুলোও সম্পূর্ণ অকেজো হয়ে গেলে ক্ষতির পরিমাণ অনেক বেশি হবে। তাই প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না।

নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো: মুজিবুর রহমান জানান, খবর পেয়ে মাধবদী ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনেছে। নরসিংদী থেকেও ফায়ার সার্ভিস সেখানে পাঠানো হয়েছিল। তদন্তের পর আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

আরও পড়ুন: বিআরটিসি বাস থেকে ১৫ মণ জাটকা জব্দ

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক