বিআরটিসি বাস থেকে ১৫ মণ জাটকা জব্দ

বরিশাল প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০১৭, ১৭:৫৮আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৭, ১৮:০৭

বরিশাল বরিশালে বিআরটিসি বাস থেকে ১৫ মণ জাটকা এবং ৫০ হাজার পিস বাগদা চিংড়ির রেণু পোনা জব্দ করা হয়েছে। রবিবার দুপুরে নৌ-পুলিশ ও মৎস বিভাগ অভিযান চালিয়ে এগুলো জব্দ করে।

বরিশাল নৌ-বন্দর থানা পুলিশের এসআই শফিকুল ইসলাম জানান, বরিশাল-ঢাকা মহাসড়কে নগরীর সিঅ্যান্ডবি রোডে অবস্থিত মৎস ভবনের সামনে মহিপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিআরিটিসির একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায় বরিশাল নৌ-বন্দর থানা পুলিশ ও জেলা মৎস অফিস।

পরে ওই বাস থেকে ১৫ মণ জাটকা ইলিশ ও পাঁচটি পাতিলভর্তি ৫০ হাজার বাগদা চিংড়ির রেণু পোনা জব্দ করা হয়। এ সময় বাসের সুপারভাইজার মনির খানকে আটক করা হয় ।

বরিশাল জেলা মৎস অফিসের কর্মকর্তা বিমল চন্দ্র দাস জানান, আটক সুপারভাইজার মনির খানকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেন।

জব্দ করা ১৫ মণ জাটকা নগরের বিভিন্ন এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয় এবং ৫০ হাজার পিস বাগদা চিংড়ির রেণু পোনা বরিশালের কীর্তনখোলা নদীতে অবমুক্ত করা হয় বলে মৎস কর্মকর্তা উল্লেখ করেন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম