দুশ’ ‘রাজাকারের’ বিরুদ্ধে মামলা গেল ট্রাইব্যুনালে

টাঙ্গাইল সংবাদদাতা
০৪ ডিসেম্বর ২০১৭, ১৮:১৩আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৭, ১৮:১৩

টাঙ্গাইল

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় হত্যা, ধর্ষণ, নির্যাতন, লুটপাট ও  বাড়ি ঘরে অগ্নিসংযোগের অভিযোগ দুশ’ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সোমবার (৪ ডিসেম্বর) সকালে টাঙ্গাইলের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে ১৯৭৩ সনের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল আইনের ৩ এর ২ ধারায় এ মামলাটি করেন টাঙ্গাইল সদর উপজেলার ভাল্লুককান্দি গ্রামের শাহজাহান চৌধুরী শুকুর। পরে বিচারক আব্দুল্লাহ আল মাসুম মামলাটি গ্রহণ করে তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালে পাঠিয়েছেন। মামলায় ২০ জনকে সাক্ষী করা হয়েছে।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, ১৯৭১ সালের ৭ আগস্ট রাজাকার বাহিনীর আঞ্চলিক কমান্ডার তোফাজ্জল হোসেনসহ অজ্ঞাতনামা রাজাকাররা তাকে বাড়ি থেকে জোরপূর্বক উঠিয়ে টাঙ্গাইল এয়ারপোর্টে পাকিস্তানী হানাদার বাহিনীর ক্যাম্পে নিয়ে যায়। সেখানে তাকে অমানুষিক নির্যাতন করে ডান চোখ চিরতরে অন্ধ করে দেয়। এছাড়াও তারা মুক্তিযুদ্ধ চলাকালে বিভিন্ন এলাকায় হত্যা, ধর্ষণ, নির্যাতন ও বাড়ি ঘর লুটপাটসহ অগ্নিসংযোগ করে।

আরও পড়ুন: ফসলি জমিতে ইটভাটা 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক