গাজীপুরে লিফটে উঠতে গিয়ে নিচে পড়ে শ্রমিকের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০১৭, ২০:৩৯আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৭, ২০:৫৮

গাজীপুর

 গাজীপুরে লিফটে উঠতে গিয়ে নিচে পড়ে হাসি আক্তার (৩৪) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে জেলার বোর্ড বাজারের সাইনবোর্ড এলাকায় ঈস্ট-ওয়েস্ট ফ্যাশন লিমিটেড নামে পোশাক কারখানায় এই দুর্ঘটনা ঘটে।

 নিহত হাসি নীলফামারীর জলঢাকা উপজেলার মৌয়ামারী গ্রামের মোমিনুর রহমানের মেয়ে। হাসি স্থানীয় হাজীর পুকুর এলাকায় ভাড়া থেকে ওই কারখানার সুইং সেকশনে সহকারী অপারেটর (হেল্পার) হিসেবে চাকরি করতেন।

জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শওকত আলী জানান, দুপুর ১টার দিকে হাসি ঈস্ট-ওয়েস্ট ফ্যাশন লিমিটেড নামের পোশাক কারখানার পঞ্চম তলা থেকে নীচে নামার জন্য লিফটে উঠতে যায়। এসময় এনালগ লিফটটির অবস্থান ছিল দোতলায়। হাসি তা বুঝতে না পেরে, দরজা খুলে লিফটে উঠার জন্য পা বাড়ালে নিচে পড়ে যায়। পরে তার কান্নার শব্দ পেয়ে সহকর্মীরা তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয় ভূষণ দাস বলেন, ‘দুপুর দেড়টার দিকে হাসিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। ময়নাতদন্ত শেষে পুলিশ স্বজনদের কাছে লাশ হস্তান্তর করেছে।’ 

আরও পড়ুন: ‘মুক্তিযুদ্ধের চেতনাবিরোধীদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে’ 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী