আলেমদের বিরুদ্ধে কথা বললে জিহ্বা কেটে নেওয়া হবে: এমপি বাবুকে হেফাজত নেতা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০১৭, ২৩:০৩ আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৭, ২৩:২৫

আলেমদের বিরুদ্ধে কথা বললে জিহ্বা কেটে নেওয়া হবে: এমপি বাবুকে হেফাজত নেতা নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুকে আলেম-ওলামাদের নিয়ে কটূক্তি করতে নিষেধ করেছেন হেফাজতে ইসলামীর নারায়ণগঞ্জ মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা ফেরদৌসুর রহমান। তিনি এমপি বাবুকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ এ দেশ আলেম-ওলামাদের দেশ। আলেম সমাজ মাঠে নামলে আপনি পালাবার সুযোগ পাবেন না।’
শুক্রবার (১৫ ডিসেম্বর) নগরীর ডিআইটি বাণিজ্যিক এলাকায় রেলওয়ে জামে মসজিদে জুমার নামাজ শেষে মুসলমানদের কেবলা বায়তুল মোকাদ্দাস জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এই হুঁশিয়ারি দেন।
মাওলানা ফেরদৌসুর রহমান বলেন, ‘আড়াইহাজারে যত ওয়াজ মাহফিল হয় সেখানে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু প্রতিটি ওয়াজ মাহফিলে জোর করে প্রধান অতিথি থাকেন। ওয়াজ মাহফিলে আগত বক্তাদের অপমানিত করেন।’
তিনি আরও বলেন, ‘সম্প্রতি সাংসদ বাবু আল্লামা খুরশেদ আলম কাশেমি এবং হাবিবুর রহমান মিছবাহ’র সঙ্গে বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে। সাংসদ বাবু আলেমদের দেখে নেওয়ার হুমকি দিয়েছেন। এই ঘটনায় আমরা আলেম সমাজ নিন্দা ও প্রতিবাদ জানাই।’
এ প্রসঙ্গে সাংসদ নজরুল ইসলাম বাবু বলেন, ‘যারা আমার সম্পর্কে না জেনে, না বুঝে কথা বলে তাদের বক্তব্যের জবাবে বক্তব্য দেওয়ার রুচি মনমানসিকতা নেই। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।’
উল্লেখ্য, গত বৃহস্পতিবার ( ৭ ডিসেম্বর ) রাতে আড়াইহাজার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের তুরকিনী এলাকায় স্থানীয় যুবসমাজ আয়োজিত ওয়াজ মাহফিলে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে মুফতি হাবিবুর রহমান মিছবাহ’র সঙ্গে সাংসদ নজরুল ইসলাম বাবুর বাকবিতণ্ডার ঘটনা ঘটে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার মেয়ের জন্য খাবার কিনতে বেরিয়ে গুলিবিদ্ধ শিক্ষা অফিসের কর্মকর্তা 
এবার মেয়ের জন্য খাবার কিনতে বেরিয়ে গুলিবিদ্ধ শিক্ষা অফিসের কর্মকর্তা 
ভুটান-শ্রীলঙ্কার ড্রয়ে সেমিফাইনালে বাংলাদেশ
ভুটান-শ্রীলঙ্কার ড্রয়ে সেমিফাইনালে বাংলাদেশ
এবার ইরানের স্থলপথ বাণিজ্যেও চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র
এবার ইরানের স্থলপথ বাণিজ্যেও চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র
শিক্ষার্থী সংকটে পড়তে যাচ্ছে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো
শিক্ষার্থী সংকটে পড়তে যাচ্ছে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো
সর্বাধিক পঠিত
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া 
রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া 
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
আজই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হতে পারে 
আজই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হতে পারে 
গল্লামারীতে হাতিরঝিলের রেপ্লিকা, চালু হচ্ছে কবে
গল্লামারীতে হাতিরঝিলের রেপ্লিকা, চালু হচ্ছে কবে