শ্রীপুরে দুর্বৃত্তের গুলিতে দুই জন আহত

গাজীপুর প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০১৭, ১৩:১৫আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৭, ১৩:১৫

গুলিবিদ্ধ একজন

গাজীপুরের শ্রীপুরে দুর্বৃত্তের ছোড়া গুলিতে এক ব্যবসায়ী ও তার কর্মচারী আহত হয়েছে। রবিবার রাত পৌনে ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকার ছায়াকুঞ্জের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, রঙ্গিলা বাজারের রুবেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপের মালিক উপজেলার নান্দিয়া সাঙ্গুইন এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে রুবেল আহমেদ (৩০) এবং ওয়ার্কসপ কর্মচারী ভোলা সদর উপজেলার কানাইনগর এলাকার আবুল বাশারের ছেলে হাসনাইন (২৬)।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, রাত পৌণে ৯টার দিকে রুবেল তার ওয়ার্কসপ বন্ধ করে কর্মচারী হাসনাইনকে নিয়ে মোটরসাইকেলে করে মাওনা চৌরাস্তার দিকে যচ্ছিল। মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকার ছায়াকুঞ্জের সামনে আসলে ঢাকাগামী সাদা প্রাইভেটকার (ঢাক মেট্টো-খ-১১-২৩৬৪) থেকে দুর্বৃত্তরা মোটরসাইকেলটিকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছুঁড়ে দ্রুত পালিয়ে যায়। এসময় তারা মহাসড়কের পাশে পরে গেলে স্থানীয়রা তাদের উদ্ধার করে মাওনা চৌরাস্তার আল হেরা হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এক রাউন্ড গুলি উদ্ধার করেছে। হামলাকারীদের আটকে এলাকায় অভিযান শুরু করেছে পুলিশ।

আল হেরা হাসপাতালের চিকিৎসক শোয়ায়েব হৃদয় জানান, রুবেলের কোমরের নিচে এবং হাসনাইনের ডান পায়ের উরুতে গুলিবিদ্ধ হয়েছে। উন্নত চিকিৎসার জন্য আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 আরও পড়ুন: কালিয়াকৈরে কসমেটিক্স কারখানায় আগুন: দগ্ধ আরও এক শ্রমিকের মৃত্যু

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম