ডিবি পুলিশের সঙ্গে গোলাগুলিতে মোটরসাইকেল চোরচক্রের হোতা গুলিবিদ্ধ

মাদারীপুর প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০১৭, ১৪:৩৯আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৭, ১৪:৩৯

মোটরসাইকেল চোরচক্রের হোতা

মাদারীপুরে ডিবি পুলিশের সঙ্গে গোলাগুলিতে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের হোতা মহম আলী গুলিবিদ্ধ হয়েছে। রবিবার রাতে জেলার ডাসার থানার ধূয়াসারে এ ঘটনা ঘটে। আহত  মহমকে বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ আটক করা হয়েছে। এ সময় তিনি পুলিশ সদস্য আহত হয়েছে। মাদারীপুর ডিবি পুলিশের এসআই  মোবারক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আহত মহমকে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

মাদারীপুর ডিবি পুলিশের এসআই মোবারক হোসেন জানান, রাত ১টার দিকে ডিবি পুলিশের একটি দল পাথুরিয়াপাড় এলাকা থেকে ধূয়াসার দিয়ে যাওয়া সময় সন্দেহভাজন একটি মোটরসাইকেলকে থামার জন্য সিগন্যাল দেওয়া হয়। এ সময় মোটরসাইকেলটি না থেমে দ্রুতগতিতে কিছু দূর গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এ সময় মোটরসাইকেল আরোহী পুলিশকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছুড়ে। পুলিশ পাল্টা গুলি করলে সে গুলিতে বিদ্ধ হয়। এসময়  তার কাছ থেকে এক রাউন্ড গুলি ভর্তি একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: নেত্রকোনায় ৫০ জন পুলিশ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম