চার ঘণ্টা পর শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে ফেরি চলাচল শুরু

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২০ ডিসেম্বর ২০১৭, ১৭:১৬আপডেট : ২০ ডিসেম্বর ২০১৭, ১৭:১৬

চার ঘণ্টা পর শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে ফেরি চলাচল শুরু

চার ঘণ্টা বন্ধ থাকার পর শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে আবার ফেরি চলাচল  শুরু হয়েছে। ঘন কুয়াশার কারণে মার্কিন পয়েন্ট ও বিকন বাতি দেখতে না পাওয়ার কারণে মঙ্গলবার রাত ১১টা থেকে তিনটা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রাখা হয়। বিআইডাব্লিউটিসির শিমুলিয়া ঘাট এজিএম শাহ মো. খালেদ নেওয়াজ এ খবর নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘দুর্ঘটনা এড়াতে রাতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। এসময় মাঝ পদ্মায় রোরো ফেরিসহ চারটি ফেরি নোঙর করে রাখা হয়। পরে কুয়াশা কেটে গেলে ফেরিগুলো গন্তব্যের উদ্দেশে রওনা হয়। ফেরি চলাচলে বিঘ্ন ঘটার কারণে ঘাটে ছোটবড় মিলিয়ে প্রায় তিনশ’ যানবাহন পার হওয়ার অপেক্ষায় আছে।’

এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক বিআইডাব্লিউটিসির এক কর্মকর্তা জানান, ফেরিগুলোতে গত শীতের আগে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে ফগলাইট লাগানো হয়েছে। কিন্তু, এগুলো কোনও কাজেই আসছে না। অন্যদিকে, একটি রোরো ফেরিতে রাডার লাগানো হয়েছে। রাডারও কোনও কাজে আসছে না কারণ, এখানে চ্যানেল বেশ সরু। রাডার ব্যবহার করে এ সরু চ্যানেল দিয়ে ফেরি চলাচল করা নিরাপদ নয়।  এসব কারণে যে কোনও সময় দুর্ঘটনা ঘটতে পারে। তাই ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

আরও পড়ুন: কাশিয়ানীর শীর্ষ সন্ত্রাসী পিস্তল সনেট অস্ত্রসহ গ্রেফতার

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম