কাশিয়ানীর শীর্ষ সন্ত্রাসী পিস্তল সনেট অস্ত্রসহ গ্রেফতার

গোপালগঞ্জ প্রতিনিধি
২০ ডিসেম্বর ২০১৭, ১৪:৪৬আপডেট : ২০ ডিসেম্বর ২০১৭, ১৪:৪৬

গ্রেফতার

গোপালগঞ্জের কাশিয়ানী থেকে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী সনেট ওরফে পিস্তল সনেটকে গ্রেফতার করেছে পুলিশ। পরে সন্ত্রাসী সনেটের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাকজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। অস্ত্র উদ্ধারের সময় পুলিশের সঙ্গে গোলাগুলিতে সনেট ও পুলিশের তিন সদস্য গুলিবিদ্ধ হয়। কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম আলী নূর হোসেন, পিপিএম বিষয়টি নিশ্চিত করেছেন।

গুলিবিদ্ধ সনেট ওরফে পিস্তল সনেট কাশিয়ানী উপজেলার সন্ধ্যা বাজার এলাকার শহীদ মিয়ার ছেলে।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ এ কে এম আলী নূর হোসেন জানান, মঙ্গলবার সকাল পৌনে ১০টায় কাশিয়ানী উপজেলার সন্ধ্যা বাজার এলাকা থেকে সস্ত্রাসী সনেট ওরফে পিস্তল সনেটকে আটক করে পুলিশ। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে তার দেওয়া তথ্য মতে রাত সোয়া একটার দিকে পুলিশের একটি দল উপজেলার চাপ্তা এলাকার বালুর মাঠে তাকে নিয়ে অস্ত্র উদ্ধার করতে যায়। এসময় ওৎ পেতে থাকা তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছেড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে সনেট ওরফে পিস্তল সনেট গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় ডিবি পুলিশের এস আই গনেশ কনস্টেবল মাসুদ ও ফরহাদ আহত হয়। এসময় ওই স্থান থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাকজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হলেও অন্য সন্ত্রাসীরা পালিয়ে যায়।

পরে গুরুতর আহত সনেট ওরফে পিস্তল সনেটকে প্রথমে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।আহত তিন ডিবি পুলিশকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

গুলিবিদ্ধ সনেট ওরফে পিস্তল সনেটের বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি, অপহরণ, মাদক ব্যবসা, অস্ত্র ব্যবসা ও ধর্ষণসহ ৮টি মামলা রয়েছে।

 আরও পড়ুন:  তিন মাস পর পরিবারের কাছে ফিরলো সেই শিশুটি

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের