শ্রীপুরে অধরা কণার আবিষ্কারক ড. জাহিদ হাসান

‘মানবতা না থাকলে শিক্ষা ও বিজ্ঞান কিছু গড়তে পারবে না’

গাজীপুর প্রতিনিধি
২৪ ডিসেম্বর ২০১৭, ১৫:১৮আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৭, ১৫:২৩

শ্রীপুরে অধরা কণার আবিষ্কারক ড. জাহিদ হাসান অধরা কণা বা ‘ভাইল ফার্মিয়ন’ কণার আবিষ্কারক এবং প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের অধ্যাপক ড. জাহিদ হাসান তাপস গাজীপুরের শ্রীপুরে বলেছেন, ‘একজন মানুষের মধ্যে শিক্ষা ও বিজ্ঞান থাকলে সে আবিষ্কার করতে পারে। তার আবিষ্কার এটম বোমার মতো ধ্বংসাত্মকও হতে পারে। কিন্তু শিক্ষা ও বিজ্ঞানের পাশাপাশি  মানবতা দরকার। মানবতা না থাকলে সে শিক্ষা ও বিজ্ঞান কিছু গড়তে পারবে না। বিজ্ঞানীরা শুধু নির্দিষ্ট সংখ্যক মানুষের জন্য নয়, তারা মানব সভ্যতার জন্য কাজ করেন।’

রবিবার (২৪ ডিসেম্বর) দুপুর ১২টায় শ্রীপুর চৌরাস্তার শ্রীপুর ভবনে শিশুদের চিত্রাঙ্কণ প্রতিযোগিতা এবং অসহায় দুঃস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বাংলাদেশ হিউম্যান অ্যান্ড চিলড্রেন ডেভেলপমেন্ট সোসাইটি ওই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে ৫০০ আসহায় ব্যক্তির মধ্যে শীতবস্ত্র ও ৫০ শিশুর মধ্যে চিত্রাঙ্কনের জন্য সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।

সোসাইটির চেয়ারম্যান অধ্যাপিকা রোমানা আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজ্ঞানী ড. জাহিদ হাসান তাপসের মা নাদিরা রহমত আলী, মাইক্রোসফট সাউথ এশিয়ার পরিচালক সারাহ আহম্মেদ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তা রিয়াজুল হক বাবু, শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্ডল বুলবুল, শ্রীপুর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি কমর উদ্দিন, গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল আলম রবিন, বৃহত্তর মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফি, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী কলেজের অধ্যক্ষ ও প্রেস ক্লাবের আহ্বায়ক নূরুন্নবী আকন্দ, শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু বকর সিদ্দিক আকন্দ প্রমুখ।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের