গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজ ছাত্রের মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০১৭, ০৫:০৪আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৭, ০৫:০৫

গোপালগঞ্জ গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিযুষ ঢালী (২০) নামে এক কলেজ ছাত্র মারা গেছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাতে পিরার বাড়ি গ্রামের রানা মিয়ার ইরি ব্লকে এ ঘটনা ঘটে। কোটালীপাড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত পিযুষ কোটালীপাড়া উপজেলার পিরার বাড়ি গ্রামের হরিপদ ঢালীর ছেলে এবং মাদারীপুরের শশীকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র।

ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমান জানান, রানা মিয়ার ইরি ব্লকের বীজ তলায় ইদুঁরের উপদ্রব ঠেকাতে দেওয়া বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যায় সে। খবর পেয়ে বুধবার দুপুরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। ময়না তদন্তের জন্য লাশ গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী