পিইসিতে পাসের দিক থেকে গোপালগঞ্জ সারাদেশে সেরা

গোপালগঞ্জ প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০১৭, ১৮:৩৯আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৭, ১৮:৪১

ফল সংগ্রহ করছেন অভিভাবকরা পাসের দিক থেকে জেলা পর্যায়ে প্রাথমিক সমাপনী পরীক্ষায় (পিইসি) সারাদেশের মধ্যে গোপালগঞ্জ জেলা প্রথম হয়েছে। এ জেলা থেকে ৯৯.৩৯% শিক্ষার্থী পাস করেছে। জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় থেকে মোট ২ হাজার ৩শ’ ৩১ জন জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে ছেলে ১ হাজার ৮২ জন এবং মেয়ে ১ হাজার ২শ’ ৪৯জন।

এ বছর গোপালগঞ্জের ৫ উপজেলার ৮শ’ ৫৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বিভিন্ন বেসরকারি স্কুল থেকে মোট ২৩ হাজার ৭শ’ ৭জন শিক্ষার্থী পিইসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে গোপালগঞ্জ সদরে ৯৯.৫৮%, কোটালীপাড়ায় ৯৯.৩৭%, কাশিয়ানীতে ৯৯.৪৩%, টুঙ্গিপাড়ায় ৯৯.৪৯% এবং মুকসুদপুর উপজেলায় ৯৮.৯২% শিক্ষার্থী পাস করেছে।

জেলা শহরের মালেকা একাডেমি থেকে ৪৬ জন শিক্ষার্থী অংশ নিয়ে সবাই জিপিএ-৫ পেয়েছে। অন্যদিকে জেলা শহরের বিণাপাণি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১শ’ ৩জন জিপিএ-৫ এবং এস এম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৮৪ জন জিপিএ-৫সহ এ বছর শতভাগ শিক্ষার্থী পাস করেছে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে