রূপগঞ্জে ৯২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০১৭, ১৯:৪৭আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৭, ১৯:৫২

গ্রেফতার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৯২ কেজি গাঁজাসহ জাহানারা বেগম (৪৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।  শনিবার বিকেলে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আমলাবো এলাকা থেকে তাকে  গ্রেফতার করা হয়।

রূপগঞ্জ থানার ইন্সপেক্টর সাজ্জাদ রোমন জানান, দীর্ঘদিন ধরে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার চন্দিদের এলাকার ধন মিয়ার স্ত্রী জাহানারা ও তার ছেলে কুদ্দুস গোলাকান্দাইল ইউনিয়নের আমলাবো এলাকার আবুল কাশেমের ভাড়াবাড়িতে থেকে মাদক বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে আমলাবো এলাকায় পুলিশের একটি দল অভিযান চালিয়ে ৯২ কেজি গাঁজাসহ জাহানারাকে আটক করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ছেলে কুদ্দুস পালিয়ে যান। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলায় দায়ের করা হয়েছে।

আরও পড়ুন: আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্য গ্রেফতার

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম