তিতাসের গ্যাস লাইন থেকে আগুনে ১৫টি ঘর পুড়ে ছাই

গাজীপুর প্রতিনিধি
০২ জানুয়ারি ২০১৮, ১০:৩৮আপডেট : ০২ জানুয়ারি ২০১৮, ১০:৪৮

প্রতীকী আগুন

গাজীপুরে তিতাস গ্যাসের সরবরাহ লাইনের লিকেজ থেকে সৃষ্ট আগুনে ৮টি ঘর এবং ৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার ভোরে সিটি করপোরেশনের নাওজোর এলাকায় এ ঘটনা ঘটে।  পরে জয়দেবপুর ফায়ার স্টেশনের দুইটি ইউনিটের কর্মীরা গিয়ে আগুন নিভিয়েছেন।

জয়দেবপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার জাকির হোসেন জানান, ‘স্থানীয় মোস্তফা কামালের মালিকানাধীন ভাড়া বাড়ি ও দোকানের সামনের রাস্তার পাশ দিয়ে তিতাস গ্যাসের সরবরাহ লাইন চলে গেছে। গত প্রায় এক সপ্তাহ ধরে ওই লাইন লিকেজ হয়ে গ্যাস বের হচ্ছিল। মঙ্গলবার ভোরে ওই গ্যাসে থেকে সৃষ্ট আগুন প্রথমে দোকানে ও পরে বসত ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার স্টেশনের দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড়ঘণ্টা চেষ্টার পর আগুন নেভান। আগুনে কনফেকশনারী, হোটেল, কসমেটিকস ও মুরগীর দোকানসহ ৭টি দোকান এবং ৮টি ঘরে থাকা টিভি, ফ্রিজ ও আসবাবপত্র পুড়ে গেছে। তবে কেউ আহত হননি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,আগুনে ১৮ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

আরও পড়ুন: বিনাখরচে প্রশিক্ষণ শেষে দেশ-বিদেশে চাকরি

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ