আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

গোপালগঞ্জ প্রতিনিধি
০২ জানুয়ারি ২০১৮, ১২:৪২আপডেট : ০২ জানুয়ারি ২০১৮, ১২:৫১

সংঘর্ষ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোপালগঞ্জে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ফায়েক মিয়া (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন। এসময় কয়েকটি বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

মঙ্গলবার (২ জানুয়ারি) সকালে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাহারা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত ফায়েক মিয়া মুকসুদপুরের বাহারা গ্রামের রাজা মিয়ার ছেলে।

মুকুসদুপর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমান জানান, বাহারা গ্রামের আবু তৈয়ব মিয়া ও সরোয়ার মিয়ার মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে মঙ্গলবার সকালে উভয় গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়ে। ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে সরোয়ার গ্রুপের সমর্থক ফায়েক মিয়া নিহত হন। আর ২৫ জন আহত এবং বেশ কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এলাকার পরিস্থিতি এখন শান্ত। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী