যৌতুক না দেওয়ায় গৃহবধূর মাথা ন্যাড়া

নরসিংদী প্রতিনিধি
০২ জানুয়ারি ২০১৮, ১৯:০০আপডেট : ০২ জানুয়ারি ২০১৮, ১৯:১২

নরসিংদী তিন লাখ টাকা যৌতুক দিতে না পারায় এক গৃহবধূর (২২) চুল ও ভ্রূ কেটে দিয়েছে স্বামী ও পরিবারের সদস্যরা। এছাড়া ওই গৃহবধূকে সিগারেটের ছ্যাকা দিয়েও নির্যাতন চালানো হয়। শনিবার (৩০ ডিসেম্বর) নরসিংদীর রায়পুরা উপজেলার জাহাঙ্গীর নগর গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার (১ জানুয়ারি) নির্যাতনের শিকার ওই গৃহবধূ বাদী হয়ে স্বামী ও শ্বশুরসহ পাঁচজনের বিরুদ্ধে রায়পুরা থানায় অভিযোগ দায়ের করেন।
মামলার বিবরণে জানা গেছে, রায়পুরা উপজেলার জাহাঙ্গীর নগর গ্রামের আ. হাশেমের ছেলে কবির হোসেনের সঙ্গে একই উপজেলার সাহার খোলা গ্রামের নির্যাতনের শিকার ওই নারীর সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী ও তার পরিবারের লোকজন যৌতুকের জন্য ওই গৃহবধূর ওপর নির্যাতন করে আসছে। যৌতুক এনে দিতে না পারায় নির্যাতনের মাত্রা বাড়তেই থাকে।

গত ৩০ ডিসেম্বর বিকালে ৩ লাখ টাকা যৌতুক এনে দেওয়ার জন্য স্বামী কবির হোসেন, শ্বশুর আ. হাশেম, শাশুড়ি হালেমা বেগম, দেবর হুমায়ুন ও ননদ পারভীন বেগম গৃহবধূর ওপর চাপ প্রয়োগ করে। এতে রাজি না হওয়ায় তারা গৃহবধূর চুল কেটে মাথা ন্যাড়া করে দেয় এবং ব্লেড দিয়ে চোখের ভ্রূ কেটে ফেলে। একপর্যায়ে শ্বশুর হাশেম গৃহবধূর ডান ও বাম হাতে সিগারেটের ছ্যাকা দিয়ে নির্যাতন করে। এসময় তার চিৎকারের আশপাশের লোকজন এগিয়ে গেলে তাকে উঠানে ফেলে রাখা হয়।

পরে প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে ওই গৃহবধূর বাবা ও আত্মীয় স্বজনরা ঘটনাস্থলে গিয়ে গৃহবধূকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় ১ জানুয়ারি ৫ জনকে আসামি করে রায়পুরা থানায় লিখিত অভিযোগ দেন নির্যাতনের শিকার ওই গৃহবধূ।

এ ব্যাপারে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, ‘তদন্তের পর অভিযোগটি মামলা হিসেবে নেওয়া হয়েছে। তবে স্বামী ছাড়া অন্য কাউকে আসামি করা হয়েছে কিনা সে বিষয়ে তথ্য দেওয়া যাচ্ছে না।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ