মুন্সীগঞ্জে আ. লীগের দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৭

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৩ জানুয়ারি ২০১৮, ১৩:৩১আপডেট : ০৩ জানুয়ারি ২০১৮, ১৩:৩১

মুন্সীগঞ্জে আ. লীগের দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৭ মুন্সীগঞ্জের সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৩ জানুয়ারি) সকাল থেকে মোল্লাকান্দি ইউপি চেয়ারম্যান মহসিনা হক কল্পনা ও সাবেক ইউপি চেয়ারম্যান, সদর থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিপন পাটোয়ারীর সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালীন শতাধিক ককটেল বিস্ফোরণ, গুলিবর্ষণ ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে।
গুলিবিদ্ধরা হলেন- লিজা (৩০), মীম (১৫), খালেদা আক্তার (৩৫), ফালান (৩৫), সজল হোসেন ও বাকি দুই জনের নাম এখনও জানা যায়নি।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শৈবাল বশাক জানান, অজ্ঞাতনামা দুই জনসহ সাত জন গুলিবিদ্ধদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মুন্সীগঞ্জ পুলিশের এডিশনাল পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সকাল থেকেই আমঘাটা এলাকায় শতাধিক ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়েন্ত্রণে আনে। এই ঘটনায় কাউকে এখনও আটক করা হয়নি। তবে একটি বিদেশি বন্দুক উদ্ধার করা হয়েছে। বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের