কেরানীগঞ্জে বিএনপির কালো পতাকা মিছিল থেকে আটক ৬

কেরানীগঞ্জ প্রতিনিধি
০৫ জানুয়ারি ২০১৮, ১৭:৫০আপডেট : ০৫ জানুয়ারি ২০১৮, ১৭:৫০

ঢাকার কেরানীগঞ্জে বিএনপির কালো পতাকা মিছিলে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করেছে বলে অভিযোগ করেছেন দলের নেতারা। এসময় মিছিল থেকে ৬ জনকে আটক করা হয়। এ ঘটনায় অন্তত ১৫ নেতাকর্মী আহত হয়েছেন। শুক্রবার (৫ জানুয়ারি) বিকালে বিএনপির ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে আয়োজিত মিছিলে এসব ঘটনা ঘটে। 

বিএনপির কালো পতাকা মিছিল আটকরা হচ্ছেন- মো. হাসান (১৮), মো. জনি (৩১), মো. আকতার হোসেন (৫৫), পলাশ (২১), আব্দুল আউয়াল (৩৫) ও মো. লোকমান হোসেন (৫১)। তবে লাঠিচার্জে আহতদের নাম জানা যায়নি।

জানা যায়, বিএনপির গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে শুক্রবার জিনজিরার মনু বেপারীর ঢাল এলাকা থেকে একটি কালো পতাকা মিছিল বেরা করা হয় । মিছিলটি আমিরাবাগের জিসান কমিউনিটি সেন্টারে পৌঁছার আগেই মডেল থানার একদল পুলিশ মিছিলের ওপর লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে ১৫ জন বিএনপির নেতাকর্মী আহত হয়। এসময় পুলিশ ৬ জনকে আটক করে।

কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে একটি কালো পতাকা মিছিল বের করি। পুলিশ আমাদের মিছিলে লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে এবং ৬ জন নেতা-কর্মীকে আটক করে।’

কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ শাকের মোহাম্মদ যুবায়ের ৬ জনকে আটকের কথা নিশ্চিত করেছেন। তবে লাঠিচার্জ বা টিয়ারশেল নিক্ষেপের বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানান।

/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ