গোপালগঞ্জে অবাধে অতিথি পাখি শিকার: বনবিভাগ বলছে লোকবল সংকট

গোপালগঞ্জ প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০১৮, ১৮:২১আপডেট : ০৭ জানুয়ারি ২০১৮, ১৯:১৭





শিকার করা বালিহাঁস বিক্রির জন্য বাজারে নিয়ে যাচ্ছে এক তরুণ গোপালগঞ্জে অবাধে অতিথি পাখি শিকার ও জেলার বিভিন্ন হাট-বাজারে বিক্রি হচ্ছে। শিকার করা হচ্ছে দেশীয় প্রজাতির পাখিও। এতে বিল-বাঁওড়ে অতিথি পাখির পাশাপাশি দেশীয় পাখির সংখ্যাও কমে যাচ্ছে। আর লোকবল সংকটের কারণে মাঠে নামতে পারেনি বলে দাবি করছে গোপালগঞ্জ বন বিভাগ।


গোপালগঞ্জের পাঁচ উপজেলায় রয়েছে ছোট বড় শতাধিক বিল, বাঁওড় ও অসংখ্য জলাশয়। এর মধ্যে দুইটি বড় বিল হচ্ছে জেলার মুকসুদপুর উপজেলার চান্দার বিল ও কোটালীপাড়া উপজেলার বাঘিয়ার বিল। বিল ও বাঁওড় এলাকায় রয়েছে শত শত পাখি শিকারি।

এলাকাবাসী ও পাখি শিকারিদের সঙ্গে কথা বলে জানা গেছে বালিহাঁস, কালকুচ, চেগা, ভিলভিলি, ঢুংখোর, বক, শামুক খোলাসহ বিভিন্ন জাতের পাখি শিকার হয়ে থাকে। এসব পাখি জেলার সদর উপজেলা ও কাশিয়ানী উপজেলার সাতপাড় বাজার, বৌলতলী বাজার, বলাকইড় বাজার, সিংগা বাজার, হাতিয়াড়া বাজার, রাহুথর বাজার, উজানী বাজারসহ অন্তত ১৫টি স্থানে ও কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের নিতাই বাজার, কান্দি ইউনিয়নের ধারাবাশাইল, পিঞ্জুরী ইউনিয়নের তারাইল বাজার, বরইভিটা বাজার, কলাবাড়ি ইউনিয়নের রামনগর বাজারসহ অন্তত ১২টি স্থানে এবং টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের তাড়াইল বাজার, জামাই বাজার, বাঁশ বাড়িয়া বাজারসহ বিভিন্ন গ্রামে পাখি বিক্রি হয়ে থাকে।

নাম প্রকাশ না করার শর্তে সাতপাড় বাজারের এক পাখি শিকারি বলেন, ‘পেটের দায়ে আমরা ঠাণ্ডা উপেক্ষা করে রাত জেগে বিল-পাথারে পাখি ধরি। সে পাখি আবার মানুষের কাছে বেচা-বিক্রি করে সংসার চালাই।’

গোপালগঞ্জ বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান বলেন, ‘পশু-পাখি সংরক্ষণ আমাদের কাজ। গোপালগঞ্জের বিভিন্ন বাজারে পাখি বিক্রি হয় শুনেছি। কিন্তু, লোকবল সংকটের কারণে বের হতে পারিনি। তারপরও ভেবেছি পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ব্যবস্থা নেওয়া হবে।’

গোপালগঞ্জ জেলা উদীচীর সভাপতি মো. নাজমুল ইসলাম বলেন, ‘দেশে আইন রয়েছে। তারপরও এসব ঘটনা ঘটছে। প্রশাসন একটু সজাগ দৃষ্টি দিলে এই অবৈধ কাজ বন্ধ করা সম্ভব।’

গোপালগঞ্জের পুলিশ সুপার মো. সাইদুর রহমান খান বলেন, ‘এরকম কথা শুনেছি। ইতোমধ্যে জেলার পাঁচ থানার ওসিদের ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।’

জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার বলেন, ‘জেলার বিভিন্ন বিলে পাখি শিকার এবং সেগুলো হাট-বাজারে গোপনে বিক্রি হয় এমন খবর আমি পেয়েছি। ইতোমধ্যে সব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রাণিসম্পদ কর্মকর্তাদের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম