প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তিমূলক পোস্ট: গ্রেফতার ১

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০১৮, ২১:১৫আপডেট : ০৭ জানুয়ারি ২০১৮, ২২:১০

নূর মোহাম্মদ প্রধান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে নিয়ে কটূক্তিমূলক মন্তব্য ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। তার নাম নূর মোহাম্মদ প্রধান। রবিবার (০৭ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কুশিয়ারা এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ইন্সপেক্টর মো. মাজহারুল ইসলাম দাবি করেছেন নূর মোহাম্মদ প্রধান জামায়াতকর্মী। তবে জামায়াতের মহানগর আমির মাওলানা মাইনউদ্দীন আহমেদ দাবি করেছেন এ নামে তাদেরর কোনও কর্মী নেই।
গোয়েন্দা (ডিবি) পুলিশের ইন্সপেক্টর মাজহারুল ইসলাম জানান, মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক রানা প্রধান বন্দর থানায় তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা করেছেন। তিনি জানান, নূর মোহাম্মদ প্রধান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও নৌ-পরিবহনমন্ত্রী শাজাহানকে নিয়েও কটূক্তিমূলক পোস্ট দিতেন। পাশাপাশি জামায়াত-শিবিরপন্থী ফেসবুক আইডিতে এ ধরনের পোস্ট শেয়ারও দিতেন। বিষয়টি গোয়েন্দা পুলিশের নজরে আসলে তার ফেসবুক আইডি পর্যবেক্ষণ করে প্রমাণ পাওয়া যায়।
ডিবি পুলিশের এই কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এলাকায় খোঁজখবর নিয়ে জানা গেছে, নূর মোহাম্মদ প্রধান জামায়াতে ইসলামীর কর্মী।’

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম