মুসল্লিদের সেবায় দোকান বন্ধ রেখে ওযুর পানি সরবরাহ

গাজীপুর প্রতিনিধি
১২ জানুয়ারি ২০১৮, ১৭:৪৪আপডেট : ১২ জানুয়ারি ২০১৮, ১৭:৪৬

মুসল্লিদের সেবায় বিনামূল্যে ওযুর পানি বিতরণ বিশ্ব ইজতেমার প্রথম দিন শুক্রবার (১২ জানুয়ারি) দেশের বিভিন্ন এলাকা এবং বিদেশ থেকে লাখ লাখ মুসল্লি বৃহত্তম জুমার নামাজে যোগ দিয়েছেন। এসব মুসল্লির সেবায় নিজের চায়ের দোকান বন্ধ রেখে বিনামূল্যে ওযুর পানি সরবরাহ করেছেন মো. জালাল উদ্দিন নামের স্থানীয় একজন চা বিক্রেতা।

জালাল উদ্দিন জানান, টঙ্গী স্টেশন রোড এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে তার একটি চায়ের দোকান রয়েছে। ইজতেমায় আগত মুসল্লিদের সেবা করার জন্য তার দোকানে প্লাস্টিকের ড্রামে পানি ভর্তি করে রেখেছেন। প্রত্যেক ওয়াক্ত নামাজের সময় মুসল্লিরা বিনামূল্যে তার দোকান থেকে পানি নিয়ে ওযু করছেন।

জালাল উদ্দিন বলেন, ‘বৃহস্পতিবার থেকেই আমি আমার চায়ের দোকান বন্ধ রেখেছি। ইজতেমায় যে মুসল্লিরা এসেছেন তাদের ওযুর জন্য ড্রাম ভর্তি পানি রেখেছি। যেন কিছু মানুষের হলেও উপকার হয়।’  

ইজতেমায় আগত ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধলা গ্রামের নজর উদ্দিন (৫৮) জানান, তিনি শুক্রবার জুমার নামাজের জন্য জালাল উদ্দিনের দোকানের বিনামূল্যের পানি দিয়ে ওযু করেন। কিন্তু তিনি জালাল উদ্দিনকে চেনেন না। তিনি দোয়া করেছেন, আল্লাহ তায়ালা যেন তাকে ভাল রাখেন। 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ