নারায়ণগঞ্জ থেকে অপহৃত গৃহবধূ রাজধানী থেকে উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১২ জানুয়ারি ২০১৮, ২১:০০আপডেট : ১২ জানুয়ারি ২০১৮, ২১:০২

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে অপহরণের ছয় দিন পর সালমা খাতুন নামে এক গৃহবধূকে রাজধানীর টিকাটুলি থেকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১২ জানুয়ারি) দুপুরে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় মাহবুব মিয়া নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সোহরাব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।   

এসআই সোহরাব হোসেন জানান, গৃহবধু সালমা খাতুনের স্বামী শাহাদাত হোসেন স্থানীয় একটি ফ্যাক্টরিতে চাকরি করে। একই ফ্যাক্টরিতে মাহবুবুও চাকরি করে। চাকরির সুবাদে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠে। ফলে মাহবুব প্রায়ই শাহাদাতের বাড়িতে আসা যাওয়া করতো। এর মধ্যে একদিন মাহবুব সালমা খাতুনকে অনৈতিক প্রস্তাব দেয়। কিন্তু সালমা রাজি না হয়ে তার স্বামীকে এ কথা জানায়। পরে এ নিয়ে শাহাদাত ও মাহবুবের মধ্যে কথা কাটাকাটি হয়। শাহাদাত ভয়ে তার স্ত্রীকে বাবার বাড়ি পাঠিয়ে দেয়। পরে ৬ জানুয়ারি (শনিবার) বিকালে সালমা খাতুনকে তার বাবার বাড়ির সামনে থেকে মাহবুব তার ৩-৪ জন সহযোগীকে নিয়ে অপহরণ করে। এ ঘটনায় সালমা খাতুনের বাবা আব্দুল হক বাদী হয়ে মাহবুবকে প্রধান আসামি করে  রূপগঞ্জ থানায় অপহরণ মামলা দায়ের করে। পরে বৃহস্পতিবার রাতে পুলিশ তারাবো হাটিপাড়া এলাকা থেকে অপহরণকারী মাহবুবকে গ্রেফতার করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী রাজধানীর টিকাটুলি থেকে অপহরণের ছয় দিন পর শুক্রবার দুপুরে গৃহবধু সালমা খাতুনকে উদ্ধার করে পুলিশ।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, অপহৃত গৃহবধুকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনা অভিযুক্ত প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের