ফেসবুকে কোরান শরীফ নিয়ে অবমাননাকর পোস্ট দেওয়ায় তরুণ আটক

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০১৮, ১৯:২৫আপডেট : ১৩ জানুয়ারি ২০১৮, ১৯:৫৬

গ্রেফতার

ফেসবুকে কোরান শরীফ নিয়ে অবমাননাকর ছবি পোস্ট দেওয়ায় হাসান-উল-ইসলাম (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. শরফুদ্দীন।

গ্রেফতার হাসান-উল-ইসলাম নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পূর্ব দেলপাড়া এলাকার মজিবুর রহমানের ছেলে। 

পুলিশ জানায়, গত ৭ জানুয়ারি সদর উপজেলার ফতুল্লার পূর্ব দেলপাড়া এলাকার হাসান-উল-ইসলাম তার ফেসবুক আইডিতে কোরান শরীফ নিয়ে অবমাননাকর ছবি পোস্ট করে। ছবিটি ফেসবুকে ছড়িয়ে পড়লে শুক্রবার দুপুরে জুমা’র নামাজের পর স্থানীয় মুসল্লিরা জড়ো হয়ে অভিযুক্ত হাসান-উল-ইসলামের গ্রেফতার করে বিচারের দাবিতে বিক্ষোভ করে। ঘটনার পর থেকে হাসান-উল-ইসলাম এলাকা ছেড়ে পালিয়ে যায়। পরে পুলিশ গিয়ে বিক্ষুব্ধ মুসল্লিদের অভিযুক্ত হাসান-উল-ইসলামকে ৪৮ ঘণ্টার মধ্যে আটক করে আইনের আওতায় আনার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। শুক্রবার বিকেলেই জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্তের বড় ভাই হেদায়তে ইসলামকে আটক করা হয়।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. শরফুদ্দীন জানান, অভিযুক্ত হাসান-উল-ইসলামকে মেঘনাঘাট এলাকা থেকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দেওয়া হবে। পরে তাকে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে।

আরও পড়ুন: আমাদের দেশের মানুষ ধর্মভীরু কিন্তু ধর্মান্ধ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

 

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান