নারায়ণগঞ্জে হকারদের জন্য বিকল্প ব্যবস্থা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০১৮, ১৯:০৬আপডেট : ১৫ জানুয়ারি ২০১৮, ১৯:০৬

নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন মানবিক দিক বিবেচনা করে হকারদের জন্য বিকল্প ব্যবস্থা নিয়েছে। আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত হকাররা নগরীর ইসদাইরে অবস্থিত ওসমানি পৌর স্টেডিয়ামের বর্ধিতাংশ, জামতলা ঈদগাহ মাঠ, নগর ভবনের সম্মুখ অংশ ও প্রেস ক্লাবের পেছনে রাজউকের কার পার্কিংয়ের জায়গায় প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত বসতে পারবে বলে জানানো হয়েছে। সিটি করপোরেশনের প্রধার নিবার্হী এএফএম এহতেশামুল হক স্বাক্ষরিত এক চিঠিতে এসব তথ্য জানানো হয়।

সিটি করপোরেশনের ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, নারায়ণগঞ্জ নগরীর হকার্স সমস্যা দীর্ঘদিনের। তাদের সমস্যা সমাধানের বিষয়টি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন সব সময় আন্তরিকতার সঙ্গে বিবেচনা করে আসছে। তারই ধারাবাহিকতায় গত ২০০৮ সালে চাষাঢ়ার প্রায় ৫০ শতাংশ জায়গায় একটি হর্কাস মার্কেট নির্মাণ করে সেখানে ৬শ’ ৫৮ জন হকারকে দোকান বরাদ্দ দিয়ে পুর্নবাসন করা হয়েছে। ওই তালিকার বাইরে একজন হকারও ছিল না। কিন্তু পুর্নবাসিত জায়গায় হকাররা ব্যবসা না করে শহর জুড়ে ফুটপাত ও রাস্তার বেশ কিছু অংশ দখল করে ব্যবসা করছে। ফলে ফুটপাত দিয়ে জনসাধারণের চলাচল করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। যে কারণে জেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় ও গণমাধ্যমে সিটি কর্পোরেশনকে দায়ী করে বিভিন্ন ধরনের প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে মন্ত্রীপরিষদ বিভাগ এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাছে ব্যাখা চাওয়া হয়েছে। ফুটপাত দিয়ে জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করাসহ যান ও মালের নিরাপত্তাসহ সার্বিক দিকে বিবেচনা করে ফুটপাতে থেকে হকারদের উঠিয়ে দেওয়া হচ্ছে। তারা আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চারটি বিকল্প স্থানে ব্যবসা পরিচালনা করতে পারবে।

উল্লেখ্য গত ২০১৭ সালের ২৫ ডিসেম্বর থেকে পুলিশ নারায়ণগঞ্জ নগরীরর বঙ্গবন্ধু সড়ক ও ফুটপাত থেকে হকারদের উচ্ছেদ করে। জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়। এর পর থেকে হকাররা ফুটপাতে বসে ব্যবসা করার জন্য আন্দোলন করে আসছে। হকারদের এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে নারায়ণগঞ্জ পাঁচ আসনের (জাপা) সংসদ সদস্য হকারদের পূনর্বাসন এবং বিকল্প ব্যবস্থায় বসার ব্যবস্থা করার জন্য সিটি কর্পোরেশনের মেয়রকে চিঠি দেন। ওই চিঠির জবাবে সিটি কর্পোরেশন হকারদের বসার জন্য চারটি স্থান নির্ধারন করে দেয়।

আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পে রেড ক্রিসেন্ট ফিল্ড হাসপাতালের প্রধানকে দেশ ত্যাগের নির্দেশ


/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম